ঢাকার কাকরাইলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অফিসকে ঢেলে সাজানো হয়েছে গাছপালা আর প্রকৃতির নান্দনিকতা দিয়ে। অফিসের প্রধান কর্মকর্তা থেকে সাধারণ কর্মী সবাই এখান থেকে পাচ্ছেন কাজের প্রাণশক্তি এবং সুন্দর কর্মপরিবেশ।
ঢাকার কাকরাইলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ৯তলা ভবন। এখানে ২ তলার দু’পাশের বর্ধিত জায়গাটি দীর্ঘদিন ছিল পরিত্যক্ত অবস্থায়। সেটিই পরিবর্তনের উদ্যোগ নেয়া হয় বছর দেড়েক আগে। রুচি আর শিল্পচিন্তার সংমিশ্রনে কৃষি ও শিল্পের ছোঁয়ায় সাজানো হয় অফিসের চৌহদ্দি।
এখন রকমারি ফুল, সৌখিন গাছ আর নানারকম ফসলি গাছপালায় রূপ পেয়েছে এক সৃজনশীল কর্মপরিবেশের।
অফিসে কর্মরত কিংবা আগত সবার মননে যেন সৃষ্টি হয় প্রশান্তি, বৃদ্ধি পায় কর্মস্পৃহা, জাগ্রত হয় দেশপ্রেম, এমনটাই চেষ্টা করা হয়েছে বলছেন অফিসের প্রধান কর্মকর্তা।
এখানে পঠন পাঠনের জন্য যুক্ত করা হয়েছে সাহিত্য কর্ণার, আছে শারীরিক অনুশীলনের মত ব্যবস্থাও। এতে কাজে দারুণ গতি পাচ্ছেন অন্যসব কর্মকর্তারাও।
গাছপালা আর প্রকৃতির নান্দনিকতা





মন্তব্য
(০)