ছাদকৃষি থেকে স্বাস্থ্য সুরক্ষা আর নিয়মানুবর্তিতার শিক্ষা নিচ্ছেন রাজধানীর গোলাপবাগের তরুণ পেশাজীবী রায়হান চৌধুরি। বলছেন, মানসিক অবসাদ দূর করা থেকে শুরু করে জীবনে ইতিবাচক অনেক কিছুই যুক্ত করতে পারে ছাদকৃষি।
চারদিকে অট্টালিকার ভিড়, ঘনবসতিপূর্ণ এলাকায় দোতলা বাড়ির এক হাজার বর্গফুটের ছাদে কৃষি আয়োজন সহজ নয়। সাধারণ কর্মজীবী তরুণের জন্য উদ্যোগটি আরো কঠিন। এসব প্রতিকুলতাকে দূরে ঠেলেই দিনে দিনে ছাদটিকে কৃষিক্ষেত্রে পরিণত করেছেন রায়হান চৌধুরি। বলেছেন, সবকিছুই ভালোবাসা থেকে।





মন্তব্য
(০)