তিন দশকেরও বেশি সময় গবেষণার পর আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) উদ্ভাবিত গোল্ডেন রাইস পৌছে গেছে ফিলিপিনসের কৃষক পর্যায়ে। ভিটামিন-এ, আয়রন ও জিংক সমৃদ্ধ গোল্ডেন রাইস বাংলাদেশের কৃষক পর্যায়েও পৌছানোর কাজ শেষ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। তবে আমাদের দেশে কৃষকের কাছে পৌছানোর আগে আরো যাচাই-বাছাই দরকার মনে করছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।
আগামীর খাদ্য নিরাপত্তা ও দরিদ্র মানুষের কাছে সুষম পুষ্টি পৌঁছানো এই দুই বিবেচনাতেই আন্তর্জাতি ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি)-র বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন গোল্ডেন রাইস। বিজ্ঞানসম্মত সিদ্ধান্তের ওপর ভর করে ফিলিপিনস সরকারও মাঠ পর্যায়ে গোল্ডেন রাইস চাষের অনুমতি দিয়েছে। তারই অংশ হিসেবে ফিলিপিনসের সর্বউত্তরের প্রদেশ ইলিকোস নর্তের পিদিগে কৃষক পর্যায়ে শুরু হয়েছে এই ধান চাষ।





মন্তব্য
(০)