ছাদকৃষি এখন নগরের নতুন ট্রে-, সময়ের বহুমুখি প্রয়োজনেই স্কুলের ছাত্র থেকে শুরু করে গৃহবধু, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা থেকে শুরু করে প্রভাবশালী মন্ত্রী সবাই ছাদকৃষি করছেন। গণমাধ্যমের অব্যাহত প্রচারণা আর মানুষের বিপুল আগ্রহকে পুঁজি করেই সুবিধাজনক ছাদকৃষির গবেষণা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি উদ্ভিদবিদ্যা বিভাগের।
মডেল ছাদকৃষিতে এবার তারা পরীক্ষা নিরীক্ষা করছেন টমেটো চাষ নিয়ে। শুধু টমেটোর ফলন বাড়ানো আর বেশি সময় ধরে ফলনপ্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ নয় এই বিজ্ঞানীদের গবেষণা। তারা ভাবছেন ছাদে নিরাপদ ফসল উৎপাদনের নানা দিক নিয়ে।





মন্তব্য
(০)