গাজীপুরের এক্সক্লুসিভ ক্যান ফ্যাক্টরির ছাদে কৃষি আয়োজন
শিল্পায়ণের পূর্বশর্ত হয়ে উঠেছে অনুকুল পরিবেশ। পৃথিবীব্যাপীই স্বাস্থ্যকর ও সজিব পরিবেশে করা হচ্ছে শিল্পায়ণ। আমাদের দেশেও যারা শুধু শিল্পউৎপাদনের ভাবনা মাথায় রেখে বড় বড় ভবন গড়ছেন তাদের কেউ কেউ এখন আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে গিয়েই সবুজের অনুশীলন করছেন।
শ্রমঘণ এই শিল্প প্রতিষ্ঠানটি সত্যিই ব্যতিক্রম। এখানে দৃষ্টিনন্দন ভবনটিই গড়ে তোলা হয়েছে সবজায়ণের কথা মাথায় রেখে। বলা যেতে পারে চারদিকে সবুজে বেষ্টিত একটি শিল্পকারখানা। ভবনটির নির্মাণ শৈলী অসাধারণ। এর চারদিকে পায়ে হেঁটে চলাচল করলে দারুণ অরণ্যের উপলব্ধি হতে পারে।





মন্তব্য
(০)