আব্দুন নূর তুষারের বাবার হাতে গড়া ছাদকৃষি!
মিরপুরে সাড়ে তিন হাজার বর্গফুটের এই ছাদকৃষি দেখলেই বোঝা যায় বহুদিনের যত্ন আর ভালোবাসায় গড়ে উঠেছে এই সবুজ আয়োজন। আম, ড্রাগন ফ্রুট, ননীসহ নানা ফলদ ও ঔষধি গাছে ভরা এই বাড়িটি এলাকায় পরিচিত ছিল গাছবাড়ি নামে।
হাড়িভাঙ্গাসহ কয়েক জাতের আমগাছ এখনো পরিবারকে দিয়ে যাচ্ছে নিরাপদ খাদ্য আর আত্মিক তৃপ্তি। উদ্যোক্তা আবু বক্কর এখন বয়সের কারণে নিয়মিত ছাদে আসতে না পারলেও তার ছেলে উপস্থাপক আব্দুন নূর তুষার এই সবুজ উত্তরাধিকার ধরে রেখেছেন।





মন্তব্য
(০)