ইস্কাটনের রোডের এই সুউচ্চ ভবনের ছাদে সবুজ গাছ লতাপাতার অনুশীলনের ব্যাপারটা একটু অন্যরকম। এখানে বসবাস করেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ। গত চার বছর বসতি গড়েছেন পরিকল্পনা কমিশনের সচিব মামুন-আল রশীদ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম দম্পত্তি। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদ্বয় বসবাসের শুরু থেকেই অনুশীলন করছেন ছাদকৃষির। মুল উদ্যোক্তা কাজী জেবুন্নেছা বেগম। যিনি ছোটবেলার শখ মেটাতে আর নাগরিক পরিবেশে একটু সুস্থ থাকার আশায় উৎপাদন করছেন নানরকম ফল আর শাক সবজি।
ই দম্পতির হাতের স্পর্শে কৃষির অনুশীলনই প্রমাণ করে শহরে নগরে অনেক ব্যস্ত থেকেও আপনার হাতটি হয়ে উঠতে পারে একজন কৃষকের হাত। ঘরে বসেই উৎপাদন করতে পারেন বিষমুক্ত ও টাটকা শাক সবজি। কৃষিক্ষেত্রে সরকারের সর্বচ্চ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এমন উদ্যোগ অনুপ্রাণিত হবেন অনেকেই এমন আশা আমাদের।





মন্তব্য
(০)