শৈশব থেকেই কৃষির প্রতি অনুরাগী তাকবির আহমেদ। ছাদকৃষির সঙ্গে যুক্ত থাকার কারণে সবুজের প্রতি তার আলাদা ভালোবাসা তৈরি হয়েছে।
এই পর্বে তাকবির ছোট্ট বন্ধুদের দেখাবে কীভাবে খুব সহজে টবে মরিচের চারা রোপণ করা যায়।
পাশাপাশি জানা যাবে মরিচের ইতিহাস—কীভাবে দক্ষিণ ও মধ্য আমেরিকা থেকে মরিচ এসে বাংলার রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মাটি ও জলবায়ুতে গড়ে উঠেছে নানা জাতের মরিচ, যার স্বাদ ও ঝাল আলাদা বৈশিষ্ট্যে ভরপুর।
ছাদ বা বারান্দায় অল্প জায়গায় মরিচসহ নানা সবজি চাষ করা সম্ভব—এই বার্তাই তুলে ধরেছে ছোটদের কৃষি আয়োজন।
তোমরাও চাইলে তোমাদের চাষ করা ফল-ফসলের ছবি বা ভিডিও আমাদের পাঠাতে পারো।





মন্তব্য
(০)