টাঙ্গাইলের আদালতপাড়ার চিকিৎসক ডা. আব্দুস সামাদ ও তার পরিবারের ছাদকৃষি এখন অনেকের অনুপ্রেরণা।
মাত্র ১৪শ বর্গফুট আয়তনের ছাদে গড়ে উঠেছে পেয়ারা, আম, আমড়া, নানা ধরনের সবজি, ফুল ও ঔষধি গাছের সমারোহ।
এই ছাদকৃষির সঙ্গে যুক্ত আছেন তাঁর কন্যা ডা. সাদিয়া সিদ্দিকা ইথার এবং জামাতা ডা. মাহমুদুল হাসানও। ব্যস্ত কর্মজীবনের মাঝেও তাঁরা সময় দেন ছাদের গাছপালার যত্ন নিতে।





মন্তব্য
(০)