ঢাকার অভিজাত আবাসন এলাকা বারিধারা ডিওএইচএস-এ ছড়িয়ে থাকা এই সবুজের আয়োজনটি সালমা মান্নানের মনেরই ভাষা। কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসা খুঁজে তিনি সৃষ্টি করেছেন এই ফসলি সমাবেশ।
স্বামীর সূত্রে তিনি ঘুরেছেন দেশের বিভিন্ন প্রান্তে। যেখানে থেকেছেন সেখানেই সঙ্গে রেখেছেন মাটি আর গাছকে। নগরে বাস করেও রকমারি ফসলের চাষবাস করা যেন তার ব্যক্তিগত অনুশাসন। ফলে দুই দশক আগে যখন এই ছয়তলা বাড়ি ভিত্তিপ্রস্তর করেছিলেন, তখনই ঠিক করেছিলেন বাড়ির ছাদটা হবে সবুজে ঘেরা এই স্বপ্নের উঠোন।
ছাদজুড়ে রকমারি ফলের গাছ, শাকসবজি, ফুল, লতাগুল্ম মিলে এক অভাবনীয় সবুজের বিন্যাস। যা দেখে মনে হয়, কোনো এক গ্রামের আঙিনায় বসে আছি। এমন সবুজের ছোঁয়ায় যে কারোও একাকীত্ব ঘুচে যেতে পারে। ক্লান্ত দুপুরে মেলে শান্তির পরশ, দেখা যায় নীল আকাশ, উপভোগ করা যায় বৃষ্টি বিলাশ।
উৎপাদনের এই ক্ষেত্রটি তৈরি করতে মিসেস সালমা বেছে নিয়েছেন নানা কৌশল। জানা গেল, গোটা ফ্লোরটি পুরো করেছেন মাটি দিয়ে।
এই উদ্যোক্তার কাছে প্রতিটি গাছের সঙ্গে রয়েছে একেকটি গল্প।





মন্তব্য
(০)