ঢাকা থেকে খুব দূরে নয়, একেবারে সন্নিকটে এবার ‘কৃষকের ঈদ আনন্দে’ মেতেছে গ্রামসুদ্ধ মানুষ। গ্রামের নাম জিন্দা। যে গ্রামের মানুষ তাদের জীবন জিইয়ে রেখেছে প্রকৃতিকে অটুট রেখে, প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে।
কৃষকের ঈদ আনন্দের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বিষয় ছিল গ্রামের মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
খেলাগুলোর মধ্যে থাকছে– বৃক্ষমানবের দৌড়, তুলার খাঁচায় চাবি খোঁজা, শিশুদের প্রতিযোগিতামূলক বল খোঁজা, লুঙ্গিবাইচ, লেকের পাড়ে বউ সাজানো, তৈলাক্ত কলাগাছ ঝুলে লেক পার হওয়া। খেলা শুরু হয় ‘বৃক্ষমানবের দৌড়’ দিয়ে। গায়ে গাছের পাতা-মাটির রং মেখে ছুটে চলেছেন প্রতিযোগীরা। দর্শকদের হাসি আর হাততালিতে মুখর জিন্দা পার্ক। এরপর একে একে আসে তুলার খাঁচায় চাবি খোঁজা, শিশুদের বল খোঁজা, লুঙ্গিবাইচ, তৈলাক্ত কলাগাছ ঝুলে লেক পার হওয়া– সব খেলা যেন একেকটা হাসির ঢেউ তুলে দেয়।





মন্তব্য
(০)