ঢাকার মিরপুর শেওড়াপাড়ায় মাত্র আড়াই হাজার বর্গফুটের একটি ছাদে গড়ে উঠেছে এক অবিশ্বাস্য প্রাণিসম্পদ খামার! পাঁচ শতাধিক গিরিবাজ কবুতর যারা রেস প্রতিযোগিতায় অংশ নেয়, বিদেশি সৌখিন জাতের মুরগি, আধুনিক ইনকিউবেটর, বিদেশি বিড়াল, রঙিন মাছ, কচ্ছপ, খরগোশ এবং বিদেশি জাতের ছাগল সব কিছু একটি ছাদেই! উদ্যোক্তা রবিউল খন্দকার বাপ-দাদার এই ভিটেমাটিতে ছোটবেলা থেকেই পশুপাখির প্রতি গভীর ভালোবাসা থেকে গড়ে তুলেছেন এই অনন্য আয়োজন।
শখ থেকে শুরু হয়ে আজ এটি পরিণত হয়েছে সম্ভাবনাময় বাণিজ্যিক প্রতিষ্ঠানে। কবুতরকে দক্ষ রেসার বানানোর পেছনের গল্প, সুষম খাদ্য তৈরির পদ্ধতি এবং ইনকিউবেটরে বাচ্চা উৎপাদনের পুরো প্রক্রিয়া দেখুন এই ভিডিওতে।





মন্তব্য
(০)