সম্পূর্ণ ভিডিও-
ছাদকৃষি পর্বে গত কয়েক বছরে দেশের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের কৃষি আয়োজন আমরা তুলে ধরেছি। টেলিভিশনে আমাদের অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হয়েছেন এবং হচ্ছেন অনেকেই। ঢাকার উত্তরার কেসি মডেল স্কুল এন্ড কলেজও গণমাধ্যমে উঠে আসা অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হয়ে ২০১৭ সালে শুরু করেছেন কৃষির আয়োজন।
১০ তলার উপরে ৫ হাজার বর্গফুটের আয়তনটির একেকদিকে একেক ধরনের ফসল। এখান থেকেই কৃষিকে পুরোপুরি উপভোগ করছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী সকলেই। বিশেষ করে শিক্ষার্থীরা কৃষি ও উদ্ভিদ সম্পর্কে হাতে কলমে ধারণা পাচ্ছেন, জানালেন প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ প্রফেসর আব্দুল বাতেন।





মন্তব্য
(০)