চট্টগ্রামের ওয়েল এগ্রোতে শিশুদের গাছ লাগানোর অসাধারণ উদ্যোগ
চট্টগ্রামের ওয়েল এগ্রো একটি ফ্যামিলি ফার্ম যেখানে বাণিজ্যিক কার্যক্রমের পাশাপাশি শিশুদের জন্য গড়ে তোলা হয়েছে বিশেষ একটি কর্নার। এখানে ছোট্ট বন্ধুরা শিখছে কিভাবে টবে চারা লাগাতে হয়, শেকড় যত্নে রাখতে হয়, সার মাটি মেশাতে হয় এবং গোড়া চেপে গাছ বসাতে হয়। শহরে বড় হওয়া শিশুরা যারা কখনো মাটি স্পর্শ করেনি তাদের জন্য এই উদ্যোগ সত্যিই অনন্য। হুমাইয়াসহ ছোট্ট বন্ধুরা জানিয়েছে গাছ কেন আমাদের পরিবেশের জন্য এত জরুরি। ছোট্ট বন্ধুরা তোমরাও বাড়ির বারান্দায় বা ছাদে গাছ লাগাও এবং আমাদের ছবি বা ভিডিও পাঠাও।





মন্তব্য
(০)