বছর দুয়েক আগে চুয়াডাঙ্গার জীবননগরে কার্তিক মাসে ছড়িয়ে পড়ে কাটিমন জাতের আমের সৌরভ। অসাধারণ বর্ণ আর গন্ধে মন ভুলায় বারোমাসি ওই আম। সেখান থেকে চারা নিয়ে ২৬ বিঘায় কাটিমন আর বারি ১১ জাতের আমবাগান গড়ে তোলেন চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের তরুণ উদ্যোক্তা রফিকুল ইসলাম। এবার সেই কার্তিকেই কোটি টাকার আমের হিসাব কষছেন রফিকুল।
রফিকুলের সমন্বিত কৃষি ৬’শ ৪০ বিঘায়। রয়েছে মিশ্র ফলের বাগান ও মাছ চাষের বড় বড় পুকুর। এর মধ্যে বারোমাসি আম উৎপাদনের পেছনে তার রয়েছে সবচেয়ে বেশি মনোযোগ।





মন্তব্য
(০)