বিশুদ্ধ অক্সিজেন আর পরিবেশ সুরক্ষার চিন্তা থেকেই ছাদকৃষি এগিয়ে নিচ্ছেন ঢাকার মোহাম্মদপুরের আকলিমুননেসা। কৃষি উদ্যোগের প্রয়োজনীয়তা ও সুফল প্রতিবেশি আর নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেও কাজ করছেন ওই স্কুল শিক্ষক।
এভাবেই ছাদকৃষির প্রয়োজনীয়তা উপলব্ধি করেন স্কুল শিক্ষক আকলিমুনসেসা। নিজের বাসার ছাদটিকে তিনি শুধু বিশুদ্ধ ফল ফসলের উৎস্যেই পরিণত করেননি, এই সবুজ প্রাঙ্গনকে পরিণত করেছেন শিক্ষা আর মানসিক সুস্থতার এক কেন্দ্রে। মৌসুমভিত্তিক ফসল আবাদে অনেক বেশি মনোযোগ তার।
এই করোনাকালে ছাদকৃষিতে অনেক বেশি মনোযোগ দিয়েছেন এই উদ্যোক্তা। পেয়েছেন নানামুখি সফলতা। দিন যত যাচ্ছে, ছাদকৃষির প্রয়োজনীয়তা অনেক বেশি বেশি উপলব্ধি করছেন তিনি। এই চিন্তা তিনি ছড়িয়ে দিচ্ছেন অনেকের মাঝে।





মন্তব্য
(০)