সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

টমেটো চাষিদের ‘শেষ বিকেলের’ কান্না

বিপুল পরিমাণ টমেটো উৎপাদন হয় রাজশাহীর পদ্মার চরে। সে হিসেবে লাভবান হওয়ার কথা চাষিদের। কিন্তু হচ্ছেটা বিপরীত। পরিবহন খরচ পড়ে যাচ্ছে বেশি। ফলে আশানুরূপ লাভ করতে পারছেন না চাষিরা।

শাকসবজি

বিপুল পরিমাণ টমেটো উৎপাদন হয় রাজশাহীর পদ্মার চরে। সে হিসেবে লাভবান হওয়ার কথা চাষিদের। কিন্তু হচ্ছেটা বিপরীত। পরিবহন খরচ পড়ে যাচ্ছে বেশি। ফলে আশানুরূপ লাভ করতে পারছেন না চাষিরা।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলার পবা, গোদাগাড়ী, চারঘাট ও বাঘা উপজেলায় চর রয়েছে ১৪টি। এরমধ্যে পবার চর মাজারদিয়াড় ও চর খিদিরপুর, গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ও চর দিয়াড় মানিকচর এবং চারঘাটের টাংগন উল্লেখযোগ্য। প্রায় ৫ হাজার ৮১৬ হেক্টর জমির আয়তন নিয়ে সবচেয়ে বড় চর পবার চর মাজারদিয়াড় ও চর খিদিরপুর। এসব চরে চাষ হয় টমেটো। চলতি বছর জেলার ৮০০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, টমেটো পরিবহনে ছোট পথে বড় ধরনের ভোগান্তিতে পড়ছেন পদ্মাপাড়ের চাষিরা। শহর থেকে চরাঞ্চলের দূরুত্ব মাত্র ১০ কিলোমিটার হলেও এক বস্তা টমেটো পরিবহনে খরচ করতে হচ্ছে প্রায় ৫০০ টাকা। ফলে প্রত্যাশিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা।

চর খিদিরপুর এলাকার কৃষক মুখলেস জাগো নিউজকে বলেন, 'এবার দেড় বিঘা জমিতে টমেটো চাষ করেছি। লাভ হয়েছে দেড় লাখ টাকা। এখনো ৫০ হাজার টাকার টমেটো বিক্রি হবে। তবে রাস্তার অভাবে লাভের পরিমাণ কমছে।'

চর আষাড়িদহ এলাকার কৃষক নজির উদ্দিন বলেন, 'রাস্তার অভাবে দুর্ভোগ হচ্ছে। জমি থেকে টমেটো তুলে প্রথমে ট্রলিযোগে ঘাটে, পরে নৌকায় করে শহরের ঘাটে নিতে হয়। সেখান থেকে ভ্যানে করে বাজারে নিতে গড়ে প্রতিমণে ১৫০-২০০ টাকা খরচ পড়ে যাচ্ছে। অথচ টমেটা বিক্রি হচ্ছে প্রতিমণ ২০০-৩০০ টাকা। পরিবহন খরচের জন্য লাভটা কম হচ্ছে।'

তিনি বলেন, 'এক বিঘা জমিতে আমাদের লাভ হওয়ার কথা গড়ে দেড় থেকে দুই লাখ। কিন্তু পথের খরচের কারণে হচ্ছে এক থেকে দেড় লাখ। একটি বড় অংশই চলে যাচ্ছে পরিবহন খরচে।'

চর মাঝারদিয়াড়ের চাষি আমদাজ আলী বলেন, 'আমাদের যাতায়াত ব্যবস্থা উন্নত হলে পেছনে ফিরে তাকাতে হবে না। রাস্তায় অনেক খরচ হয়। সেজন্য লাভটা কম হয়। তবে ফসল ফলিয়ে সংসার চলে যায়।'

ক্ষেত থেকে টমেটো তুলে মোটরসাইকেলে করে নদীর ঘাটে নিয়ে যান মিজান। পরে সেখান থেকে নৌকায় করে শহরের ঘাটে যান। এরপর সেখান থেকে শহরের আড়তে তোলেন।

মো. মিজান জাগো নিউজকে বলেন, 'এভাবে হাটে ফসল নিয়ে যেতে অনেক কষ্ট হয় এবং খরচ পড়ে যায় বেশি। আমাদের জন্য যোগাযোগব্যবস্থা সহজ করলে আরও লাভবান হতে পারতাম।'

রাজশাহীর আষাড়িদল ইউনিয়র পরিষদের চেয়ারম্যন আশরাফুল ইসলাম বলেন, 'সমস্যা নিরসনে আমাদের পক্ষ থেকে অনেক উদ্যোগ নিয়েছি। তারপরও এটির সমাধান হয়নি। ঘাইটালেরা ইচ্ছামতো পয়সা নিচ্ছে। নিজেরা জেলা পরিষদকে দিয়ে পণ্য পরিবহনের তালিকা করছে। আমরা শুধু বলেই গেলাম কিন্তু কিছু পেলাম না। মানুষ অসহায় অবস্থায় পড়লে যা হয়!'

এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, 'সব ঘাটে একই অবস্থা কি-না আগে জানতে হবে। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।' এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()