সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

তিন বিভাগের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সিলেট অঞ্চলের কুশিয়ারা নদী এরইমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে, যার ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আভাস দেওয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহ, রংপুর বিভাগের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে।

পরিবেশ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সিলেট অঞ্চলের কুশিয়ারা নদী এরইমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে, যার ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আভাস দেওয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহ, রংপুর বিভাগের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে।

রোববার (২৮ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসজনিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুশিয়ারা নদী বর্তমানে ফেঞ্চুগঞ্জ (সিলেট) স্টেশনে বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা নদী ডালিয়া (নীলফামারী), কুশিয়ারা নদী মারকুলি (সুনামগঞ্জ) এবং সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোণা) স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

সুরমা-কুশিয়ারার পরিস্থিতি জানিয়ে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘণ্টায় এই নদীগুলো সিলেট ও সুনামগঞ্জ জেলায় কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে ব্রহ্মপুত্র-যমুনা নদী পরিস্থিতি জানিয়ে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৫ দিন অব্যাহত থাকতে পারে। আগামী (১ জুলাই-৩ জুলাই) ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলা নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।

এছাড়া গঙ্গা-পদ্মায় গত ২৪ ঘণ্টায় গঙ্গা পানি সমতল হ্রাস পেয়েছে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল আগামী ২ দিন স্থিতিশীল এবং পরবর্তী ৩ দিন বৃদ্ধি পেতে পারে; তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, দুধকুমার ও ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে; যা আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় এই নদীগুলো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীসমূহ শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()