সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

ঠাকুরগাঁওয়ে বেগুনি রঙের বাঁধাকপি চাষ

ঠাকুরগাঁওয়ে এবার চাষ হচ্ছে বেগুনি রঙের বাঁধাকপি। কম পরিচর্যা আর কম রোগবালাইয়ের পাশাপাশি অল্প সেচে চাষ করা যায় এ সবজি। প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় চাষ হচ্ছে রঙিন বাঁধাকপি।

শাকসবজি

ঠাকুরগাঁওয়ে এবার চাষ হচ্ছে বেগুনি রঙের বাঁধাকপি। কম পরিচর্যা আর কম রোগবালাইয়ের পাশাপাশি অল্প সেচে চাষ করা যায় এ সবজি। প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় চাষ হচ্ছে রঙিন বাঁধাকপি।

সদর উপজেলার দক্ষিণ ঠাকুরগাঁওয়ের তন্ময় রায় জানান, এটি চাষ অনেক সহজ। বেগুনি রঙের বাঁধাকপি চাষে পচন খুবই কম। ফলে সার ও কীটনাশক লাগে কম। নতুন জাত হওয়ায় চাহিদা ভালো। এই কপি বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। দামও ভালো।

রাণীশংকৈল উপজেলার জওগাঁওয়ের আলমগীর বলেন, 'সবুজ বাঁধাকপির তুলনায় এ কপি খেতেও স্বাদ বেশি। দেখতেও অনেক সুন্দর। তাই জমি থেকেই বিক্রি হয়ে যায়। আমরা প্রথম চাষ করেছি, দামও বেশ ভালোই পেয়েছি।'

আরও পড়ুন• পাবনায় সরিষা চাষ বেড়েছে ৭০ হাজার বিঘা• শিম চাষে লাভবান শার্শার কৃষক আতাউর

রাউতনগরের আইনুল হক জানান, তার জমিতে ভিন্ন কিছু করার ভাবনা থেকে লাল বাঁধাকপি চাষ করেছেন। স্বাদে কিছুটা মিষ্টি হওয়ায় এর চাহিদা বেশি। এরই মধ্যে বাজারে বিক্রি শুরু করেছেন। অল্প টাকা খরচ করে বেশি লাভ করেছেন। আগামীতে আরও জমিতে চাষ করবেন।

রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. একরামুল করিম বলেন, 'এখন সবুজ শাক-সবজির পাশাপাশি রঙিন সবজি চাষ বাড়ছে। এ কপি ভিটামিন সি ও কে সমৃদ্ধ। চর্বি নেই বললেই চলে। পাশাপাশি ক্যানসার প্রতিরোধে কার্যকরী। এ কপি চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দিচ্ছি।'

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তের উপপরিচালক সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, 'দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের অধীনে উপজেলায় প্রথমবারের মতো রঙিন বাঁধাকপির চাষ হয়েছে। প্রথমবার চাষ করেই সফলতা পেয়েছেন কৃষকেরা। এ বছর রাণীশংকৈল উপজেলায় ১ একর জমিতে চাষ হয়েছে নতুন এ সবজি।'

তানভীর হাসান তানু/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()