সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

টাঙ্গাইলে টমেটোর দাম কম হওয়ায় হতাশ চাষিরা

টাঙ্গাইলের নাগরপুরের চরাঞ্চলে টমেটোর ব্যাপক চাষ হয়েছে। বিষমুক্ত টমেটো চাষে এবার বাম্পার ফলন হয়েছে। তবে বর্তমানে দাম কম থাকায় কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। হতাশ হয়ে পড়েছেন চাষিরা। এ অঞ্চলের টমেটো স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানীসহ সারাদেশে। কৃষি বিভাগ বলছে, কৃষকদের সার্বিক সহযোগিতা করা হ

শাকসবজি

টাঙ্গাইলের নাগরপুরের চরাঞ্চলে টমেটোর ব্যাপক চাষ হয়েছে। বিষমুক্ত টমেটো চাষে এবার বাম্পার ফলন হয়েছে। তবে বর্তমানে দাম কম থাকায় কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। হতাশ হয়ে পড়েছেন চাষিরা। এ অঞ্চলের টমেটো স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানীসহ সারাদেশে। কৃষি বিভাগ বলছে, কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

কৃষকেরা বলেন, 'টমেটোর বাম্পার ফলন হলেও দাম কম পাওয়ায় আমরা হতাশ। উপজেলায় এবার বিভিন্ন জাতের টমেটো চাষ হয়েছে। বিক্রির শুরুতে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা মণ দরে বিক্রি হতো। বর্তমানে ৩০০ থেকে ৫০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এতে লোকসানের আশঙ্কা করছি।'

সরেজমিনে জানা যায়, চাষিরা এখন গাছ থেকে টমেটো তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দাম কম থাকায় তারা হতাশ। উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি বছর ১৫২ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। গত বছর ১৩০ হেক্টর জমিতে চাষ হয়েছিল।

কৃষক বাদশা মিয়া জাগো নিউজকে বলেন, '১১৫ শতাংশ জমিতে টমেটো করেছি। বাম্পার ফলন হয়েছে। বাজারে গিয়ে ৩০০ টাকা মণ বিক্রি করতে হচ্ছে। আগে প্রতি মণ ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা বিক্রি হতো। উৎপাদন বেশি হওয়ায় বাজারে টমেটোর দাম কম। সার-বীজের দাম বেশি হওয়ায় খরচও বেশি। এখন পর্যন্ত দেড় লাখ টাকার টমেটোও বিক্রি হয়নি।'

কৃষক রুবেল ইসলাম জাগো নিউজকে বলেন, 'টমেটোগুলো ক্ষেত থেকে তুলে বিক্রির জন্য রাখা হচ্ছে। কিন্ত ক্রেতা কম থাকায় ঠিকমতো বিক্রি করতে পারছি না। সার ও বীজের বাড়তি দামের কারণে চাষে ক্ষতি হবে। সরকারের সহযোগিতা ও দাম বৃদ্ধির জন্য হস্তক্ষেপ কামনা করছি।'

কৃষক মো. রবিউল বলেন, 'এবার সারসহ কামলার দাম বেশি। যার কারণে চলতি মৌসুমে টমেটো আবাদে খরচ বেশি হয়েছে। গ্রামের বেশিরভাগ কৃষকের একই অবস্থা।'

গৃহিণী আমেনা বেগম জাগো নিউজকে বলেন, 'এ বছর বাড়ির পাশের প্রায় ৪০ শতাংশ জমিতে টমেটো চাষ করেছি। বাম্পার ফলন হলেও দাম পাচ্ছি না। দাম কম হলে অনেক লোকসান হবে। তবে আশা করছি সামনে দাম বাড়বে।'

উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল বাছেত মিয়া জাগো নিউজকে বলেন, 'বাজারে কৃষকেরা ৩০ টাকা কেজি দরে টমেটো বিক্রি করছেন। ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি করতে পারলে লাভবান হতেন। আরও ২ মাস টমেটো থাকবে। দাম আরও বেশি হলে তারা লাভবান হতেন।'

নাগরপুর উপজেলা কৃষি অফিসার এসএম রাশেদুল হাসান জাগো নিউজকে বলেন, 'উপজেলায় টমেটো চাষের ব্যাপক সম্ভাবনা আছে। নাগরপুরে টমেটোর আবাদ দিন দিন বাড়ছে। টমেটো চাষে কৃষকেরা লাভবান হচ্ছেন। আমরা চাষিদের সার্বিক সহযোগিতা করছি।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()