সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

স্ত্রীদের সামনে পেঁয়াজ-মরিচ বাটলেন স্বামীরা

সমাজে নারী-পুরুষের কাজের বিভাজন নিয়ে প্রচলিত রীতি-নীতির পরিবর্তন ও পারিবারিক কাজে পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করতে স্ত্রীদের সামনেই পেঁয়াজ ও শুকনা মরিচ বাটলেন স্বামীরা। বরগুনায় এমনই ভিন্নধর্মী আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‌'জাগো নারী'।

শাকসবজি

সমাজে নারী-পুরুষের কাজের বিভাজন নিয়ে প্রচলিত রীতি-নীতির পরিবর্তন ও পারিবারিক কাজে পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করতে স্ত্রীদের সামনেই পেঁয়াজ ও শুকনা মরিচ বাটলেন স্বামীরা। বরগুনায় এমনই ভিন্নধর্মী আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‌'জাগো নারী'।

কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতা এবং এজেন্সি ফ্রান্সিস ডি ডেভেলপমেন্টের (এএফডি) আর্থিক সহায়তায় বাস্তবায়িত উইমেন লিড ইন ইমারজেন্সিস (উইলি) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে সপ্তাহব্যাপী 'জেন্ডার রোল শিফটিং গেম' প্রতিযোগিতার সমাপ্তি করা হয়। বাবর আলী পাখি বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য নিজামউদ্দিন।

প্রতিযোগিতায় কমিউনিটির ১০ জন পুরুষ অংশ নেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সেলিম হাওলাদার, শামসুল হক ও নাসির উদ্দিন প্যাদা। এসময় স্থানীয় শতাধিক নারী-পুরুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।

ইটবাড়িয়া এলাকার নাসির উদ্দিন নামের এক প্রতিযোগী জাগো নিউজকে বলেন, 'আমাদের স্ত্রীরা বাড়ির সব কাজ করতে গিয়ে অনেক কষ্ট করে। কিন্তু সত্যি বলতে তারা আমাদের কাছ থেকে যোগ্য সম্মান পায় না। আমরা আজকে এই খেলার দ্বারা বুঝতে সক্ষম হয়েছি, বাড়ির সব কাজই আসলে অনেক কষ্টকর। এখন থেকে আমরা স্ত্রীদের সব কাজে সহযোগিতা করবো।'

এ বিষয়ে জাগো নারী উইলি প্রকল্প ব্যবস্থাপক শুখলা মুখার্জী বলেন, 'এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো সমাজে নারী-পুরুষের কাজের বিভাজন ভেঙে নারীর কাজকে মর্যাদার সঙ্গে দেখা, পারিবারিক কাজে পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করা। তাই পুরুষদের মসলা বাটা প্রতিযোগিতার আয়োজন করা হয়।'

নুরুল আহাদ অনিক/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()