সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

সোয়া লাখে বিক্রি হবে দেড় মণের ‘সঞ্চয়’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শরীয়তপুরের গরুর হাটে নজর কেড়েছে বিশাল দেহের খাসি 'সঞ্চয়'। লম্বা ঝুলন্ত কান, বাদামি-সাদা-কালো রঙের আকর্ষণীয় হওয়ায় খাসিটি দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ।

লাইভস্টক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শরীয়তপুরের গরুর হাটে নজর কেড়েছে বিশাল দেহের খাসি 'সঞ্চয়'। লম্বা ঝুলন্ত কান, বাদামি-সাদা-কালো রঙের আকর্ষণীয় হওয়ায় খাসিটি দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ।

জানা গেছে, প্রায় আড়াই বছর আগে নাটোর থেকে মাত্র তিন মাস বয়সি একটি তোতাপুরি জাতের খাসির বাচ্চা কিনে আনেন শরীয়তপুর সদর উপজেলার ডোমসার এলাকার বাসিন্দা কামরুল হাসান। তখন খাসিটির দাম ছিল ২০ হাজার টাকা। এরপর দীর্ঘদিন ধরে যত্ন ও ভালোবাসায় লালন-পালন করে তিনি খাসিটিকে কোরবানির উপযোগী করে তোলেন। শখ করে নাম রাখেন 'সঞ্চয়'।

এবার কোরবানির ঈদকে সামনে রেখে শরীয়তপুরের মনোহর বাজার গরুর হাটে বিক্রির জন্য আনা হয়েছে খাসিটি। এর দাম হাঁকা হচ্ছে ১ লাখ ২০ হাজার টাকা।

সোমবার (২৫ মে) দুপুরে মনোহর বাজার গরুর হাটে খাসিটি বিক্রির জন্য নিয়ে আসেন কামরুল হাসান। বিশাল আকৃতির খাসিটি দেখতে হাটে আগত ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় জমে যায়। অনেকেই খাসিটির সঙ্গে ছবি তুলতে এবং কাছ থেকে দেখতে আগ্রহ প্রকাশ করেন।

হাটে আসা মারুফ নামের এক ব্যক্তি বলেন, এমন খাসি আমি এর আগে দেখিনি। খাসিটি লাফিয়ে মানুষের উপরে উঠে আসে। দেখতেও বেশ আকর্ষণীয়। হাটে উঠানোর পর থেকে সবাই খাসিটিকে দেখতে দেখতে আসছে। অনেকে এসে দরদাম করছে।

খাসিটির মালিক কামরুল হাসান বলেন, অনেক যত্ন করে খাসিটিকে বড় করেছি। খাওয়া-দাওয়া ও পরিচর্যায় কোনো কমতি রাখিনি। তাই এর দাম ১ লাখ ২০ হাজার টাকা চেয়েছি। কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ ক্রেতা পাওয়া যায়নি। হাটে সবাই খাসিটি দেখে প্রশংসা করছেন। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় কিছুটা হতাশ লাগছে। এখানে বিক্রি না হলে খাসিটিকে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবো।

বিধান মজুমদার অনি/এনএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()