সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

সরিষার তেলে খাসির মাংসের জাদু, রইলো রেসিপি

খাসির মাংসের স্বাদকে দ্বিগুণ করে তোলার এক সহজ এবং অনন্য উপায় হলো শর্ষের তেল ব্যবহার। সাধারণ মসলা আর তেলের চেয়ে সরিষার তেলে রান্না করলে মাংসের স্বাদে আসে এক স্বতন্ত্র, হালকা তীক্ষ্ণতা এবং সুগন্ধ, যা ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করলে সত্যিই খাবারের স্বাদকে আরও উপভোগ্য করে তোলে। রইলো রেসিপি-

রান্নাবান্না

খাসির মাংসের স্বাদকে দ্বিগুণ করে তোলার এক সহজ এবং অনন্য উপায় হলো শর্ষের তেল ব্যবহার। সাধারণ মসলা আর তেলের চেয়ে সরিষার তেলে রান্না করলে মাংসের স্বাদে আসে এক স্বতন্ত্র, হালকা তীক্ষ্ণতা এবং সুগন্ধ, যা ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করলে সত্যিই খাবারের স্বাদকে আরও উপভোগ্য করে তোলে। রইলো রেসিপি-

প্রথমেই খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে লেবুর রস, লবণ ও গোলমরিচ দিয়ে ২০ মিনিট মাখিয়ে রাখুন। এরপর আবারও ধুয়ে নিন, এতে খাসিতে থাকা আশটে গন্ধ দূর হবে। এবার গরমমসলার গুঁড়া ছাড়া বাকি সব গুঁড়া মসলা, টক দই, বাটা মসলা, টমেটো, আধা কাপ শর্ষের তেল দিয়ে মাংস মাখিয়ে মেরিনেটের জন্য ১ ঘণ্টা রেখে দিন।

মাংস মেরিনেট হয়ে গেলে শুরু করুন রান্না। প্রথমে চুলায় পাতিল বসিয়ে তাতে তেল, পেঁয়াজকুচি ও আস্ত গরমমসলা দিয়ে ভাজুন হালকা বাদামি রং হওয়া পর্যন্ত। এরপর মেরিনেট করা মাংস দিয়ে ঢেকে রান্না করুন ২০ মিনিট। ভালোভাবে কষানো হলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে ৪০ মিনিট ঢেকে রান্না করুন। মাংসে সেদ্ধ হয়ে এলে তাতে সামান্য চিনি, কাঁচা মরিচ, গরমমসলার গুঁড়া, ধনেপাতা দিয়ে কম আঁচে ঢেকে ৫ মিনিট রান্না করুন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার খাসির মাংস।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

রান্নাবান্না

সম্পর্কিত খবর

ফল

ঘরেই বানিয়ে নিন পাকা আমের ‍মালাই কুলফি

গরমের দিনে এক টুকরো ঠান্ডা কুলফি যেন মুহূর্তেই এনে দেয় স্বস্তি। আর সেই কুলফিতে যদি মিশে থাকে পাকা আমের প্রাকৃতিক মিষ্টি স্বাদ ও মালাইয়ের ঘন ক্রিমি টেক্সচার, তাহলে তো কথাই নেই।

জাগো নিউজ ২৪১২ জুলাই ২০২৬১ মিনিটের পড়া
ফল

পাকা আমের সন্দেশ বানাবেন যেভাবে

গ্রীষ্ম মানেই রসালো পাকা আমের স্বাদ। আর সেই আম দিয়ে যদি তৈরি করা যায় নরম, সুস্বাদু সন্দেশ, তাহলে মিষ্টিপ্রেমীদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে বানানো যায় এই ভিন্ন স্বাদের ডেজার্ট।

জাগো নিউজ ২৪১১ জুলাই ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

বিকেলের নাস্তায় রাখুন চিংড়ির সমুচা

বিকেলের নাস্তায় প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে একঘেয়েমি চলে আসতে পারে। তাই স্বাদে একটু ভিন্নতা আনতে ঘরেই তৈরি করতে পারেন মুচমুচে চিংড়ির সমুচা। মসলাদার চিংড়ির পুর আর খাস্তা আবরণে তৈরি এই নাস্তা পরিবার-পরিজন থেকে শুরু করে অতিথি আপ্যায়ন-সব ক্ষেত্রেই হবে দারুণ পছন্দের। রইলো রেসিপি-

জাগো নিউজ ২৪১১ জুলাই ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()