সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

সফল কৃষক শাহজাহানের স্বপ্ন সন্তানকে বিদেশে পড়ানোর

অভিজ্ঞ কৃষক মো. শাহজাহান (৬২) দীর্ঘ ৪০ বছর ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ফসলি জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছেন। এবার তিনি মিজমিজি-জালকুড়ি-চাষাঢ়া সড়কের দশ পাইপ অংশের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বিলে ১৯০ শতাংশের ৪টি ক্ষেতে লালশাক আর লাউশাকসহ কয়েক ধরনের শাক চাষ করেছেন। তিনি আশাবাদী এবার বিগ

শাকসবজি

অভিজ্ঞ কৃষক মো. শাহজাহান (৬২) দীর্ঘ ৪০ বছর ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ফসলি জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছেন। এবার তিনি মিজমিজি-জালকুড়ি-চাষাঢ়া সড়কের দশ পাইপ অংশের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বিলে ১৯০ শতাংশের ৪টি ক্ষেতে লালশাক আর লাউশাকসহ কয়েক ধরনের শাক চাষ করেছেন। তিনি আশাবাদী এবার বিগত বছরগুলোর চেয়ে বেশি লাভবান হবেন।

মো. শাহজাহান শুধু মৌসুমি কৃষকই নন, তিনি বছরজুড়েই চাষাবাদ করেন। যে কোনো মৌসুমে সবজি চাষে তার সাফল্য বেশি অর্থাৎ বেশি লাভবান হন। প্রতি বছরের মতো এবারও বেশি লাভের জন্য লাউশাক, লালশাক, পুঁইশাক, মুলাশাক ও নাপা শাকের বীজ রোপণ করেন। যার যত্নের জন্য ৮ জন কর্মচারী রেখেছেন। কর্মচারীদের বাৎসরিক চুক্তিতে রেখে প্রতিজনের বেতন দেন ১৮-২০ হাজার টাকা।

বরিশালের মৃত আলী আহমেদের ছেলে শাহজাহান। পড়াশোনায় অমনোযোগী হওয়ায় স্কুলের গণ্ডি পার হতে পারেননি। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেই ঝুঁকে পড়েন কৃষিকাজে। ১৯৮১ সালে নিজ গ্রাম ছেড়ে সিদ্ধিরগঞ্জে বসবাস শুরু করেন। তরুণ বয়স থেকেই এখানে কৃষিকাজে লেগে যান। এ পেশায় যুক্ত হয়ে স্বাবলম্বীও হয়েছেন। ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করলেও পরিশ্রম করে ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি উত্তরপাড়া খোলা মার্কেট সংলগ্ন ৫ কাঠার জমি কিনে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছেন।

কৃষক শাহজাহান জানান, ১৯৮১ সালে তিনি ঢাকায় এসেছিলেন। নিজে পড়াশোনায় ব্যর্থ হলেও সন্তানদের উচ্চশিক্ষিত করতে পরিশ্রমের কমতি রাখেননি। দুই সন্তানের মধ্যে বড় ছেলেকে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করাচ্ছেন। অতি দ্রুতই ছেলেকে বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছেন। ছোট মেয়ে বর্তমানে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছেন। বৃদ্ধ বয়সেও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সন্তানদের শিক্ষিত করার স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছাতে পেরেছেন বলে মনে করেন তিনি।

এই কৃষক জানান, ৩ বছরের জন্য লিজ নিয়ে ৪টি জমিতে তিনি সবজি চাষ করে যাচ্ছেন। এ মৌসুমে ১১৫ শতাংশে লাউশাক, ১০ শতাংশে লালশাক, ১০ শতাংশে মুলাশাক, ৪০ শতাংশে পুঁইশাক এবং ১৫ শতাংশে নাপা শাকের বীজ রোপণ করেছেন। এসব শাকের চারা রোপণ থেকে শুরু করে এখন পর্যন্ত ১ লাখ টাকা ব্যয় করেছেন। আরও ১০ হাজার টাকা খরচ হওয়ার সম্ভাবনা আছে। শুধু ৪টিই নয় তার অন্য স্থানেও কয়েকটি ক্ষেত আছে।

ফলনে লাভ সম্পর্কে জানতে চাইলে শাহজাহান বলেন, 'এসব শাকে টিএসপি, ইউরিয়া (সাদা), গ্যাপ এবং পটাশ (লাল) সার প্রয়োগ করেন। পাশাপাশি প্রতি সপ্তাহে একবার করে পানি দেওয়া হয়। অন্য বছরের চেয়ে এবার লাভ বেশি হবে। আমার মনে হয়, ২ লাখ টাকা বিক্রি করা সম্ভব ক্ষেতের সব শাক-সবজি। ভালো ফলনে এবার তেমন শাক নষ্ট হয়নি। তাই লাভের আশাও বেশি।'

ফসলের দেখভালের দায়িত্বে থাকা আবুল হোসেন বলেন, 'এসব শাকের মধ্যে সবচেয়ে অল্প দিনে উৎপাদন হয় লালশাক। মাত্র ২০-২২ দিনের মধ্যে তা বড় হয়ে যায়। অন্য যে শাক রোপণ করা হয়েছে; সেগুলো ১ মাস থেকে দেড় মাসে উঠানো সম্ভব।'

নারায়ণগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা হাসনাত বলেন, 'বর্তমানে সিদ্ধিরগঞ্জে মোট ৫৪৪ হেক্টর জমিতে কৃষকেরা চাষাবাদ করেন। নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, রাজস্ব ও প্রকল্পভিত্তিক বরাদ্দ এবং সরকারি বরাদ্দ সাপেক্ষে কৃষকদের মাঝে উপকরণ বিতরণসহ সব পরামর্শ দিয়ে থাকি। আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()