সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

সবুজ দিগন্তে বেগুনি ছোঁয়া, স্বপ্ন দেখছেন রবিউল

ধানক্ষেত বলতেই চোখে ভাসে দিগন্ত বিস্তৃত সবুজ অথবা সোনালি মাঠ। তবে চাঁপাইনবাবগঞ্জে দেখা গেছে ভিন্ন চিত্র। মাঠে শোভা পাচ্ছে বেগুনি রঙের ধানগাছ। ধানের এ বৈচিত্র্য দেখতে ভিড় করছেন কৃষক ও দর্শনার্থীরা।

শাকসবজি

ধানক্ষেত বলতেই চোখে ভাসে দিগন্ত বিস্তৃত সবুজ অথবা সোনালি মাঠ। তবে চাঁপাইনবাবগঞ্জে দেখা গেছে ভিন্ন চিত্র। মাঠে শোভা পাচ্ছে বেগুনি রঙের ধানগাছ। ধানের এ বৈচিত্র্য দেখতে ভিড় করছেন কৃষক ও দর্শনার্থীরা।

জেলার গোমস্তাপুর উপজেলার পিড়াশন এলাকার কৃষক রবিউল ইসলাম ১২ কাঠা জমিতে এই ধানের চাষ করেছেন। ইউটিউবে দেখে উদ্বুদ্ধ হয়ে গাইবান্ধা জেলা থেকে নিয়ে এসে শখের বসে চাষ শুরু করেন এই কৃষক।

কৃষি কর্মকর্তারা বলছেন, নতুন চাষ শুরু হওয়া এ ধানের নাম পার্পল লিফ রাইস। দেশে সর্বপ্রথম এ জাতের ধানের আবাদ শুরু হয় গাইবান্ধায়। সৌন্দর্য ও পুষ্টিগুণে ভরপুর এ ধান। ধানের রং সোনালি ও চালের রং বেগুনি হয়। উফশী জাতের এ ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম। রোপণ থেকে ধান পাকতে সময় লাগে ১৪৫ থেকে ১৫৫ দিন। ফলনও ভালো।

কৃষক রবিউল ইসলাম জাগো নিউজকে জানান, চারপাশে সবুজ ধানের মাঝে বেগুনি এ ধানক্ষেতটি প্রথম দেখায় দৃষ্টি কাড়ছে সবার। এ ক্ষেত দেখতে দূরদূরান্ত থেকে কৃষক ও গ্রামবাসী ছুটে আসছেন। সবাইকে এ ধান সম্পর্কে জানাতে ব্যানার টানিয়েছেন তিনি। ব্যানারে নাম দিয়েছেন দুলালী সুন্দরী।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জে বেগুনি জাতের এ ধান নতুন। তাই কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফসল কাটার পর এর পুষ্টিগুণ যাচাই করে আগামীতে কৃষকদের মধ্যে এর বিস্তার ঘটানো হবে।

কৃষি বিভাগের তত্ত্বাবধানে ধান কাটার পর বীজ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার দাবি স্থানীয় কৃষকদের।

সোহান মাহমুদ/এমএন/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()