সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

সীতাকুণ্ডে বিটরুটের প্রথম চাষেই সফল ২ কৃষক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিটরুটের প্রথম চাষেই সফলতা মিলেছে। উপজেলার ২ কৃষক ভালো ফলন পেয়েছেন। ফলে আগামীতে এ উপজেলায় বিটরুট চাষের পরিধি বাড়বে বলে আশাবাদী উপজেলা কৃষি বিভাগ।

শাকসবজি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিটরুটের প্রথম চাষেই সফলতা মিলেছে। উপজেলার ২ কৃষক ভালো ফলন পেয়েছেন। ফলে আগামীতে এ উপজেলায় বিটরুট চাষের পরিধি বাড়বে বলে আশাবাদী উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিস জানায়, প্রথমবার পরীক্ষামূলকভাবে ২ চাষি ৭০ শতক জমিতে বিটরুটের আবাদ করেছেন। দেখতে লাল ও শালগম আকৃতির ফসলটি নানা পুষ্টিগুণে সমৃদ্ধ। ফলে এটি অত্যন্ত উপকারী ফসল।

আরও পড়ুন: পড়াশোনার পাশাপশি স্কোয়াস চাষে সফল মনজুরুল

বিটরুট চাষি কামাল পারভেজ বলেন, 'কৃষি কর্মকর্তার প্রস্তাবে প্রথমবারের মতো আমি বিটরুট চাষের সিদ্ধান্ত নিয়েছি। সাথী ফসল হিসেবে ১৫ শতক জমিতে এর চাষ করেছি। খরচ হয়েছে ৭ হাজার টাকা। চারা লাগানোর ২ মাস পর থেকে ফসল তোলা শুরু করেছি। তেমন যত্ন ছাড়াই ভালো ফলন হয়েছে। প্রতি কেজি ৮০-১০০ টাকা করে প্রায় ৬০ হাজার টাকা বিক্রি করেছি। আগামীতে আরও বেশি জমিতে বিটরুটের আবাদ করবো।'

ভাটিয়ারি এলাকার চাষি শফি উদ্দিন বলেন, 'প্রথমে বিটরুট চাষের কথা শুনে একটু ঘাবড়ে গিয়েছিলাম। জীবনে আর চাষ করিনি, কেমন হবে। কৃষি অফিসের পরামর্শ নিয়ে সবকিছু করেছি, ভালো ফলন হয়েছে। আমি প্রায় দেড় লাখ টাকার বিটরুট বিক্রি করেছি।'

আরও পড়ুন: পটুয়াখালীতে ১৩৬ হেক্টর জমিতে শসা চাষ

সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা হাবীবুল্লাহ বলেন, 'বারৈয়াঢালার কামাল পারভেজ ও ভাটিয়ারির শফি উদ্দিনকে দিয়ে বিটরুট চাষ করানো হয়েছে। তারা ৭০ শতাংশ জমিতে চাষ করেন। কৃষি বিভাগের সার্বিক পৃষ্ঠপোষকতায় এক মাস বয়সী চারা রোপণের ৭০-৮০ দিন পর ফসল তোলা শুরু হয়েছে। ফলনও ভালো হয়েছে। আগামীতে বেশি জমিতে চাষের সিদ্ধান্ত নিয়েছি।'

এম মাঈন উদ্দিন/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()