সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

শীতকালীন সবজিতে সম্ভাবনা দেখছেন কৃষকেরা

শীতকালীন সবজিতে সম্ভাবনা দেখছেন নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের কৃষকেরা। শীত আসার সাথে সাথে সবুজে ছেয়ে গেছে দুটি ইউনিয়নের কৃষি জমিগুলো। সেই সাথে কৃষকদের মুখেও হাসি ফুটে উঠেছে। যদি সবকিছু অনুকূলে থাকে তাহলে বেশ লাভের মুখ দেখতে পারবেন বলে আশা করছেন কৃষকেরা।

শাকসবজি

শীতকালীন সবজিতে সম্ভাবনা দেখছেন নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের কৃষকেরা। শীত আসার সাথে সাথে সবুজে ছেয়ে গেছে দুটি ইউনিয়নের কৃষি জমিগুলো। সেই সাথে কৃষকদের মুখেও হাসি ফুটে উঠেছে। যদি সবকিছু অনুকূলে থাকে তাহলে বেশ লাভের মুখ দেখতে পারবেন বলে আশা করছেন কৃষকেরা।

সূত্র বলছে, সদর উপজেলার কৃষিরাজ্য বলা হয় বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নকে। উপজেলার ৩ হাজার ৭৫৮ হেক্টর জমির মধ্যে বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের অন্তত ২ হাজার হেক্টরের বেশি কৃষি জমি আছে। যদিও দিন দিন কৃষিজমি কমছে। তবে এখনো শহর লাগোয়া সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নে কিছু কৃষিজমি আছে। যেখানে কৃষকেরা বিভিন্ন রকমের ফসল ফলান। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের কৃষকেরা বিভিন্ন শীতকালীন সবজি চাষ করছেন।

কৃষক আলী হোসেন বলেন, 'বিগত কয়েক বছর ধরেই কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছি। প্রতি বছর ভালোই লাভ করা যায়। এ বছর ৮০ শতাংশ জমি চাষ করেছি। তার মধ্যে ৪০ শতাংশ ফুলকপি চাষ করেছি। বাকি জমিতে অন্য সবজি চাষ করেছি। এ ফুলকপি পিস হিসেবে বিক্রি করে থাকি।'

তিনি বলেন, 'আমার জমিতে যে ফুলকপি, তা বাজারে যেতে আরও দেড়মাস সময় লাগবে। এই দেড়মাস পর্যন্ত পরিশ্রম করেই যেতে হবে। সারাদিনই জমিতে পড়ে থাকতে হয়। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি না হই, তাহলে আশা করি বেশ ভালো ফলন হবে। সেই সাথে বেশ ভালো লাভবান হতে পারবো।'

মো. নুরুল হক বলেন, 'এ বছর ক্ষিরা, উচ্ছে, টমেটো, ধুন্দল, ঝিঙা, ধনেপাতাসহ বিভিন্ন সবজি চাষ করেছি। আমরা বর্গা নিয়ে চাষ করে থাকি। এ বছর সাড়ে ৪ বিঘা জমিতে শীতকালীন সবজি চাষ করেছি। প্রতি বছরই মোটামুটি ভালো লাভ করা যায়। এ বছর মুলাশাক ভালোই বিক্রি হয়েছে। এখন ক্ষিরা বিক্রি করছি। বেশ ভালোই ক্ষিরা হয়েছে। আশা করছি বাকি সবজিতেও বেশ ভালো লাভবান হতে পারবো।'

আলাল নামে এক কৃষক বলেন, 'আমার গ্রামের বাড়ি জামালপুর। এখানে এসে জমি বর্গা নিয়ে গত ৪-৫ বছর ধরেই চাষ করছি। এ বছর ধনেপাতা, উচ্ছে, টমেটো, বেগুন, ধুন্দল ও কপি চাষ করছি। এখন পর্যন্ত আমার এখানে সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে উচ্ছে। ফলন ভালো হলে প্রতি বছরই দেড় লাখ পর্যন্ত আয় করা যায়।'

নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ শাহ আলম বলেন, 'আবাসনের কারণে নারায়ণগঞ্জে কৃষিজমি দিন দিন কমছে। তারপরও নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নে কয়েক হাজার হেক্টর কৃষিজমি আছে। যেগুলোতে বিভিন্ন এলাকার এবং স্থানীয় কৃষকেরা বর্গা নিয়ে চাষ করে থাকেন। প্রতি বছরের মতো এবারও দুটি ইউনিয়নের কৃষিজমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে। আশা করা হচ্ছে সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে ভালো ফলন হবে।'

মোবাশ্বির শ্রাবণ/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()