সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

শিশুর কোলে গন্ধগোকুল নাকি বিড়াল, ভাইরাল ভিডিওর আসল রহস্য

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ব্যাপক সাড়া জাগিয়েছে। ভিডিওতে দেখা যায় এক শিশু মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছে। তার কোলে একটি প্রাণী এবং পেছনে হাঁটছে একটি সজারু। নেটিজেনদের অনেকেই দাবি করছেন, শিশুর কোলের প্রাণীটি একটি গন্ধগোকুল। তবে এই দাবি নিয়ে নতুন বিতর্ক ও রহস্য তৈরি হয়েছে।

পরিবেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ব্যাপক সাড়া জাগিয়েছে। ভিডিওতে দেখা যায় এক শিশু মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছে। তার কোলে একটি প্রাণী এবং পেছনে হাঁটছে একটি সজারু। নেটিজেনদের অনেকেই দাবি করছেন, শিশুর কোলের প্রাণীটি একটি গন্ধগোকুল। তবে এই দাবি নিয়ে নতুন বিতর্ক ও রহস্য তৈরি হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, ভিডিওর ওই প্রাণীটি আসলে গন্ধগোকুল না-ও হতে পারে। মেয়েটির কোলে থাকা প্রাণীটি বিড়াল হওয়ার সম্ভাবনাই বেশি। ইন্টারনেট দুনিয়ায় এটি নিয়ে এখন তুমুল আলোচনা চলছে।

ভাইরাল হওয়া ভিডিওতে প্রাণীটিকে দূর থেকে স্পষ্ট চেনা যাচ্ছে না। অনেক ফেসবুক ব্যবহারকারী এটিকে বিরল প্রজাতির গন্ধগোকুল বলে শেয়ার করছেন। কিন্তু গভীর পর্যবেক্ষণে ভিন্ন তথ্য সামনে আসছে। মেয়েটির বাড়িতে কোনো গন্ধগোকুল থাকার প্রমাণ মেলেনি। তার ফেসবুক বা অন্য কোনো সামাজিক মাধ্যমে এমন কোনো ছবি বা ভিডিও নেই।

বরং ওই মেয়েটির একাধিক পোষা বিড়াল রয়েছে। সেই বিড়ালগুলোর একটির গায়ের রং হুবহু এই ভিডিওর প্রাণীটির মতো। এ কারণে নেটিজেনদের একাংশের দৃঢ় বিশ্বাস জন্মেছে যে, ভাইরাল ভিডিওর প্রাণীটি আসলে একটি বিড়াল ছিল।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের তথ্যমতে, গত ১২ জুন প্রভাত সিলভা নামে শ্রীলঙ্কার এক ব্যক্তি ফেসবুকে প্রথম এই ভিডিও শেয়ার করেন। শ্রীলঙ্কার সিংহলি ভাষার ক্যাপশনে ভিডিওটি সম্পর্কে লেখা হয়, 'ছোট ভাই তার বোনের সঙ্গে কুবুরুতে যাচ্ছে।'

প্রভাত সিলভার প্রোফাইল ঘেঁটে একই শিশু এবং প্রাণীর আরও একাধিক ভিডিও ও ছবি পাওয়া যায়। সেগুলোর মধ্যে বেশিরভাগ ভিডিওই পোষা সজারুকে নিয়ে। কিছু ভিডিওতে বিড়ালগুলোকেও দেখতে পাওয়া যায়। তবে কোনো ছবি বা ভিডিওতেই গন্ধগোকুল থাকতে দেখা যায়নি।

অর্থাৎ, ভাইরাল ভিডিওতে মেয়েটির কোলে থাকা প্রাণীটি তার ধূসর রঙের পোষা বিড়াল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()