সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

শিশুর বিকাশে গাছের ভূমিকা

আঙিনায়, ঘরের বারান্দায় বা বাড়ির ছাদে গাছ লাগানো অনেকের শখ। এতে বাতাস বিশুদ্ধ থাকে। এমনকি বাড়িতে থাকা শিশুদের বেড়ে ওঠায় দারুণ ভূমিকা রাখে। শখের পাশাপাশি শিশুর বিকাশেও অবদান রাখে গাছ।

ছাদকৃষি

আঙিনায়, ঘরের বারান্দায় বা বাড়ির ছাদে গাছ লাগানো অনেকের শখ। এতে বাতাস বিশুদ্ধ থাকে। এমনকি বাড়িতে থাকা শিশুদের বেড়ে ওঠায় দারুণ ভূমিকা রাখে। শখের পাশাপাশি শিশুর বিকাশেও অবদান রাখে গাছ।

ইউরোপিয়ান রেসপিরেটরি জার্নালে বলা হয়, জন্মের পর থেকে ১০ বছর পর্যন্ত ৩ হাজার ২০০ শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, শিশুর চারপাশে সবুজ থাকলে শারীরিক ও মানসিকভাবে তারা উপকৃত হয়।

গাছের ভূমিকা১. শিশুর বাড়িজুড়ে সবুজের পরিমাণ বেশি থাকলে তাদের ফুসফুস অন্যদের চেয়ে তুলনামূলকভাবে ভালো থাকে।

২. শিশুকে সঙ্গে নিয়ে গাছের পরিচর্যা করুন। নিয়মিত পানি ও জৈব সার দিন। এতে শিশু দায়িত্বশীল হয়ে উঠবে।

আরও পড়ুন: পরীক্ষায় পাস করতে গাছ লাগাতে হয় যে দেশে

৩. বারান্দায় কিংবা ছাদ বাগানে উৎপাদন করতে পারেন নানা সবজি। শিশুকে সঙ্গে নিয়ে গাছ থেকে সবজি সংগ্রহ করে রান্না করুন। নিজের খাবার নিজেই সংগ্রহ করায় ভবিষ্যতে শিশু আত্মবিশ্বাসী হবে।

৪. সবুজায়ন করলে শিশু হয়ে উঠবে প্রকৃতিপ্রেমী। ফলে ভবিষ্যৎ প্রজন্ম বনায়নের দিকে আরও মনযোগ দেবে।

৫. ছাদ বাগান অথবা বারান্দায় উৎপাদিত সবজির পুষ্টিগুণ সম্পর্কে শিশুকে ধারণা দিন। এতে শিশুর জ্ঞান যেমন বৃদ্ধি পাবে; তেমনই খাবারের প্রতি অনীহা কেটে যাবে।

৬. গাছে প্রয়োগ করার জন্য প্রাকৃতিক সার ও ফল সংগ্রহ করতে বলুন শিশুকে। শিশুর ভালো সময় কাটবে এবং স্মার্ট ফোনের প্রতি আসক্তি হ্রাস পাবে।

আরও পড়ুন: সোনালু ফুলের সৌন্দর্যে বদলে গেছে মহাসড়ক

৭. গাছ লাগানোর পর রাসায়নিক সার শিশুর নাগালের বাইরে রাখুন। রাসায়নিক সারের বদলে জৈব সারে মনযোগী হয়ে উঠুন।

৮. গাছ পরিষ্কার বা ছাটাইয়ে ব্যবহৃত ধারালো কিছু শিশুর স্পর্শের বাইরে রাখুন। ক্ষতিকর সরঞ্জামাদি শিশুর থেকে নিরাপদ দূরত্বে রাখবেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

দেশে কৃষির বৈচিত্রে‍্যর পাশাপাশি বাড়ছে ছাদকৃষির পরিধিও। এতে বাড়ছে বীজ, চারা ও নানা কৃষি উপকরণের চাহিদা। সেই চাহিদা পূরণে গড়ে উঠেছে বিভিন্ন বিক্রয়কেন্দ্র। তবে এখনও বড় চ্যালেঞ্জ মানসম্মত উপকরণ নিশ্চিত করা।

শাইখ সিরাজ১৯ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদে সম্ভব নিরাপদ ও টাটকা সবজির জোগান| মিরপুরের শাহিন সুলতানা মিনি তার ছাদকে পরিণত করেছেন এমনই এক সবুজ ছাদকৃষিতে|

শাইখ সিরাজ৩০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

ছাদকৃষির প্রসার ও ভিনদেশি নানা প্রজাতির ফলের চারায় জমে উঠেছে এবারের জাতীয় বৃক্ষমেলা| তবে চড়া দামে কেনা চারার মান নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া| তারা বলছেন, নার্সারিগুলো চারা উৎপাদনে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা প্রয়োজন|

শাইখ সিরাজ২৫ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()