সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

শিশিরের নগরজীবনে সবুজের সমারোহ

শামিম হোসেন শিশিরের বারান্দা বা ছাদের মনোমুগ্ধকর বাগান যেন মহাখালীর ব্যস্ত নগরজীবনে সবুজের ছোঁয়া। ছোট্ট এই বাগানকে শুধু শখের বাগান হিসেবে নয় বরং তার শৈশবের নওগাঁর সবুজ গ্রামাঞ্চলের প্রতিচ্ছবি হিসেবে গড়ে তুলেছেন।

শাকসবজি

শামিম হোসেন শিশিরের বারান্দা বা ছাদের মনোমুগ্ধকর বাগান যেন মহাখালীর ব্যস্ত নগরজীবনে সবুজের ছোঁয়া। ছোট্ট এই বাগানকে শুধু শখের বাগান হিসেবে নয় বরং তার শৈশবের নওগাঁর সবুজ গ্রামাঞ্চলের প্রতিচ্ছবি হিসেবে গড়ে তুলেছেন।

শিশির বলেন, 'আমি প্রকৃতি ভালোবাসি। নওগাঁ জেলার গ্রামাঞ্চলে আমার জন্ম। সেখানেই সবুজে ঘেরা প্রকৃতির মাঝে বড় হয়েছি। সেই সূত্রেই প্রকৃতির সঙ্গে ভালোবাসা জন্মেছে কি না জানি না। তবে গাছপালা, পশু-পাখি আমার ভীষণ পছন্দ সেই ছোটবেলা থেকে।

তার বাগানের ওষুধি গাছগুলোর মধ্যে তুলসি এবং পাথরকুচি বিশেষ উল্লেখযোগ্য। তিনি বলেন, 'গাছগুলো শুধু সজীবতার প্রতীক নয়, এগুলো বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবেও ব্যবহৃত হয়। পাথরকুচির পাতা শ্বাসকষ্ট এবং ঠান্ডাজনিত সমস্যায় আরাম দেয়। তুলসি গাছের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ আছে। শুধু সৌন্দর্য নয়, সুস্থতা আর স্বাস্থ্যের জন্যও গাছ লাগানো জরুরি।'

শিশিরের বাগানে রয়েছে রঙ্গন ও কামিনী ফুলের গাছ। যেগুলো তার বাগানের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ফুল সম্পর্কে তিনি বলেন, 'রঙ্গনের লাল ফুলগুলো বাগানকে জীবন্ত করে তোলে। কামিনীর সাদা ফুলের মনোরম ঘ্রাণ পুরো বারান্দায় ছড়িয়ে পড়ে।' এভাবেই তিনি ফুল গাছগুলোর প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন।

এ ছাড়া তার বাগানে রয়েছে চাইনিজ বট, একটি শক্তিশালী বনজ গাছ। তিনি গর্বের সঙ্গে বলেন, 'গাছগুলো শুধু বারান্দার সৌন্দর্য বাড়ায় না বরং ছোটখাটো বনভূমির আবেশও এনে দেয়।'

আরও পড়ুন

সবজির ক্ষেত্রে ধুন্দল, করলা এবং মরিচের গাছগুলো বিশেষ উল্লেখযোগ্য। শিশির জানান, গ্রামে থাকতে বসতবাড়িতে এগুলো করতেন। ঢাকায় এসে, বিশেষ করে এই বাসায় উঠে যখন বাড়িওয়ালা আপত্তি তুললেন না; তখন সেই সুযোগটা পেয়েছেন। তিনি বলেন, 'গাছের বিষয়টি আমি নির্দিষ্ট করে ভাবি না। যেখানে গাছ পাই, নিয়ে এসে টবে লাগিয়ে দিই। ফুল বা ফল কোনটা তা নিয়ে মাথা ঘামাই না। সবুজ হলেই হয়।'

তবে তার বাগান শুধু সবজি, ফুল বা বনজ গাছের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, 'এখানে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পাখি পুষেছি। ছাদে নিয়মিত খাবার ছিটিয়ে দিই বলে বাবুই, কাক, শালিকের মতো কিছু পাখি নিয়মিতই ছাদে আসে।'

বাগানে আসে কিছু বিড়াল, যারা তার ভালোবাসার অংশ। শিশির বলেন, 'বিড়াল সেভাবে পোষা হয় না, তবে নিয়মিত খাবার দিই বলে কিছু বিড়াল নিয়মিতই রুমে এবং ছাদে আসে।'

শামিম হোসেন শিশিরের বারান্দার বাগান শুধু শখের অংশ নয় বরং জীবনের সঙ্গে প্রকৃতির অন্তরঙ্গ সম্পর্কের প্রতিচ্ছবি। তিনি বলেন, 'আমার আসলে এমন হয়, কখনো আগাছা জাতীয় গাছ বড় হতে থাকলে সেটাও কাটতে কষ্ট হয় এবং কাটা হয় না। মনে হয়, গাছ তো, কাটবো কেন!' এভাবেই গাছের প্রতি তার ভালোবাসা ও মনস্তত্ত্বের দিকটি তুলে ধরেন।

সব মিলিয়ে শিশিরের বারান্দার বাগান যেন শহুরে জীবনের ব্যস্ততার মাঝেও প্রাকৃতিক সৌন্দর্য আর সজীবতার এক অবিচ্ছেদ্য অংশ। এ বাগান তার হৃদয়ের আবেগ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং জীবনের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()