সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

শেষ মুহূর্তে মিরপুর এলাকায় জমে উঠেছে ছাগলের বিক্রি

ঈদুল আজহার আগের শেষ দিনে রাজধানীর মিরপুর এলাকায় ছাগলের বিক্রি জমে উঠেছে। শুরুতে গরুর বাজারে বেচাকেনায় বেশি মনোযোগ থাকলেও শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড় বেড়েছে ছাগলের ক্রেতার।

লাইভস্টক

ঈদুল আজহার আগের শেষ দিনে রাজধানীর মিরপুর এলাকায় ছাগলের বিক্রি জমে উঠেছে। শুরুতে গরুর বাজারে বেচাকেনায় বেশি মনোযোগ থাকলেও শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড় বেড়েছে ছাগলের ক্রেতার।

তুলনামূলক কম দামে কোরবানি দেওয়ার সুযোগ থাকায় মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের অনেকেই শেষ পর্যন্ত ছাগল কেনার দিকে ঝুঁকছেন। পাশাপাশি, স্বচ্ছল পরিবারের অনেকেই শখ ও পছন্দ থেকে কোরবানির জন্য ছাগল কিনছেন।

বুধবার (২৭ মে) রাজধানীর কচুক্ষেত, মিরপুর ৬ ও মিরপুর ১৩ নম্বরসহ বিভিন্ন পশুর হাট ঘুরে এ চিত্র দেখা যায়। সরেজনি দেখা যায়, সকাল থেকেই ছাগলের সারিতে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। বিকেলের পর সেই চাপ আরও বেড়ে যায়।

বিক্রেতারা বলছেন, যারা কয়েকদিন ধরেও গরু কিনতে পারেননি বা দাম নিয়ে দ্বিধায় ছিলেন, তাদের বড় একটি অংশ শেষ সময়ে এসে ছাগল কিনছেন।

মিরপুর ৬ নম্বর হাটে ছাগল কিনতে আসা বেসরকারি চাকরিজীবী রাজিব খোন্দকার বলেন, গরুর দাম আমাদের নাগালের বাইরে চলে গেছে। পরিবার নিয়ে আলোচনা করে শেষ পর্যন্ত ছাগল কেনার সিদ্ধান্ত নিয়েছি। কম খরচে কোরবানি দেওয়া যাবে বলে।

তিনি বলেন, আমি ১৯ হাজার টাকায় একটা ছাগল কিনেছি। ইচ্ছা ছিল গরু কিনবো এবং ভাগে কোরবানি দেবো কিন্তু শেষ মুহূর্তে একটা ঝামেলার কারণে আর হয়ে ওঠেনি।

আরেক ক্রেতা রফিকুল ইসলাম বলেন, 'শেষ দিনে দাম কিছুটা কমবে ভেবে অপেক্ষা করছিলাম। এখন দেখছি ভালো ছাগল দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে। তাই ৫৫ হাজার টাকা দিয়ে একটা কিনে ফেললাম। আমরা প্রতিবছরই গরুর সঙ্গে ছাগল কোরবানি দিয়ে থাকি।

বিক্রেতারাও তুলনামূলক ভালো মূল্য পেয়ে খুশি এবং তারা তাদের ছাগলগুলো বিক্রি করতে পারছেন। কিশোরগঞ্জে থেকে মো. রাব্বি নামের একজন ব্যবসায়ী ১৭ টি ছাগল নিয়ে ঢাকার মিরপুর ১৩ নম্বর বাজারে এসেছেন। তিনি ১২টি ছাগলই বিক্রি করেছেন।ব্যাপারী রাব্বি বলেন, আমার মাত্র পাঁচটি ছাগল বিক্রি বাকি আছে এবং ভালো দামে বিক্রি করেছি। শুরুতে ভাবছিলাম বিক্রি করতে পারবো না, তবে শেষ মুহূর্তের ভিড়ে কিছুটা স্বস্তি ফিরেছে এবং আশা করছি সন্ধ্যার মধ্যে বিক্রি শেষ করে ফেলবো।

জামালপুর থেকে মিরপুর ১৪ নম্বরে আসা ব্যাপারী রাসেল বলেন, আমি ১৫ ছাগল নিয়ে এসেছিলাম। আজকে ১২টিই বিক্রি করে ফেলেছেন। মোটামুটি ভালো দামে বিক্রি করেছি এবং লাভও ভালো হবে। বাকি তিনটি বিক্রি করে গ্রামে রওয়ানা হবো।

আইএইচও/এমএএইচ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()