সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

শোলাকিয়া হাটে ছোট গরুর চাহিদা বেশি, বড় গরুর দাম কম

কিশোরগঞ্জে শেষ মুহূর্তের বেচাকেনায় জমজমাট শোলাকিয়া গরুর হাট। জেলার সবচেয়ে বড় এই কোরবানির হাটে সকাল থেকে কেনাবেচার ধুম পড়েছে। ঈদের ঠিক আগ মুহূর্তে কোরবানির পশুর বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারা। দাম হাতের নাগালে থাকায় খুশি ক্রেতারাও।

লাইভস্টক

কিশোরগঞ্জে শেষ মুহূর্তের বেচাকেনায় জমজমাট শোলাকিয়া গরুর হাট। জেলার সবচেয়ে বড় এই কোরবানির হাটে সকাল থেকে কেনাবেচার ধুম পড়েছে। ঈদের ঠিক আগ মুহূর্তে কোরবানির পশুর বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারা। দাম হাতের নাগালে থাকায় খুশি ক্রেতারাও।

শুক্রবার (৮ জুলাই) দুপুরের আগেই শোলাকিয়া গরুর হাটের জন্য নির্ধারিত মাঠ কানায় কানায় ভরে যায়। পরে শোলাকিয়া ঈদগাহ ময়দানের সামনের আধা কিলোমিটার সড়ক, পুরান থানা রেললাইন পর্যন্ত সড়কের দুই পাশ এবং পার্শ্ববর্তী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে পশু বিক্রি করতে বসেন বিক্রেতারা। জেলার বিভিন্ন খামার থেকে বিক্রেতারা নানা রং ও আকারের গরু-মহিষ নিয়ে এ হাটে আসেন।

শোলাকিয়া হাটে ছোট ও মাঝারি সাইজের গরু বিক্রি হচ্ছে বেশি। দামও অনেকটা বেশি। তবে বড় গরুর দাম অনেকটা কম। তবে গরুর দাম সাধ্যের মধ্যে রয়েছে বলেই জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।

করিমগঞ্জ উপজেলা থেকে আসা খামারি মো. আব্দুল গণি বলেন, 'বাজারে ছোট গরুর দাম ভালো যাচ্ছে। কিন্তু বড় গরুর দাম অনেক কম। এবার বড় গরুর দাম কম থাকায় আমাদের লোকসানের মুখে পড়তে হবে।'

৬ লাখ টাকা দিয়ে শোলাকিয়া হাট থেকে কালো রঙের বিশালাকৃতির একটি ষাঁড় কিনেছেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল আলম শিপলু।

তিনি বলেন, 'আকার ও ওজন অনুসারে তুলনামূলক কম টাকায় কোরবানির গরু কিনতে পেরেছি। এতে অনেক খুশি লাগছে।'

বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে টানা তিনদিনের জন্য শোলাকিয়া গরুর হাট শুরু হয়। চলবে শনিবার (৯ জুলাই) পর্যন্ত।

নূর মোহাম্মদ/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()