সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, কোরবানি হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প মহিষের

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটি বুধবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে লালন-পালন করা

লাইভস্টক

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটি বুধবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে লালন-পালন করা হবে।

এর আগে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া মহিষ ‌'ডোনাল্ড ট্রাম্প'-কে রাজসিক সংবর্ধনা দিয়ে বিদায় দিয়েছে রাবেয়া এগ্রো ফার্মের মালিকপক্ষ। গত সোমবার সন্ধ্যায় ক্রেতা মহিষটি নিতে এলে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়।

দুপুর থেকে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের খামারিরা এলভিনো জাতের মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'-কে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেন। পরে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রঙের স্মোক উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়। এসময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন পশুটি বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

আরও পড়ুনএবার আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের 'ডোনাল্ড ট্রাম্প'খামার থেকে 'ডোনাল্ড ট্রাম্প'-কে রাজসিক বিদায়চুলের স্টাইলে 'ডোনাল্ড ট্রাম্প', গোলাপি রঙের মহিষ ঘিরে কৌতূহল

জানা যায়, অ্যালবিনো জাতের এ মহিষের চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‌'ট্রাম্প'।

ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে তা দ্রুত আলোচনায় আসে। পরে 'ডোনাল্ড ট্রাম্প' নামের মহিষটি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিকভাবেও ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ভাইরাল হওয়া মহিষটি নিয়ে আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমেই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()