সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

স্বপ্ন ছিল লাভের, ফিরছেন লোকসানের বোঝা নিয়ে

বছরের পর বছর ধরে লাভের আশায় পশু লালন-পালন করা অনেক ব্যাপারীর জন্য এবারের কোরবানির ঈদের হাট হয়ে থাকলো হতাশা আর লোকসানের এক তিক্ত স্মৃতি। বছরের সবচেয়ে বড় মৌসুমি ব্যবসায় লাভের আশায় ঢাকায় গরু নিয়ে এলেও শেষ পর্যন্ত লোকসানের বোঝা নিয়েই ফিরতে হচ্ছে অনেককে।

লাইভস্টক

বছরের পর বছর ধরে লাভের আশায় পশু লালন-পালন করা অনেক ব্যাপারীর জন্য এবারের কোরবানির ঈদের হাট হয়ে থাকলো হতাশা আর লোকসানের এক তিক্ত স্মৃতি। বছরের সবচেয়ে বড় মৌসুমি ব্যবসায় লাভের আশায় ঢাকায় গরু নিয়ে এলেও শেষ পর্যন্ত লোকসানের বোঝা নিয়েই ফিরতে হচ্ছে অনেককে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে রাজধানীর কমলাপুর অস্থায়ী পশুর হাট গিয়ে দেখা যায়, অনেক ব্যাপারী গরু নিয়ে মুখ ভার করে দাঁড়িয়ে আছেন। ক্রেতা না পাওয়ায় এসব গরু তারা এখন গ্রামে ফিরিয়ে নিয়ে যাবেন। কয়েকজন ব্যাপারীকে বিক্রি না হওয়া গরু ট্রাকে তুলতে দেখা যায়।

কুষ্টিয়া থেকে ১০ জন মিলে ৩০টি গরু নিয়ে এসেছেন মো. সোহেল আলী। জাগো নিউজকে তিনি জানান, ৩০টা গরুর মধ্যে মাত্র দুটি গরু বিক্রি করতে পেরেছেন। বাকি ২৮টি গরু এখন গ্রামে ফিরিয়ে নিয়ে যাবেন।

সোহেল আলী বলেন, এবার আমাদের অনেক লোকসান হয়ে গেলো। সবগুলো গরু নগদ টাকা দিয়ে কিনে এনেছি। ৩০টা গরুর কিনতে ৫০ লাখ টাকার মতো খরচ হয়েছে। দুটি গরু ৩ লাখ টাকায় বিক্রি করেছি। এখন গ্রামে ফিরিয়ে নিয়ে এগুলো আবার লালন পালন করতে হবে।

তিনি বলেন, এ বছর যে অবস্থা তাতে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এমন অবস্থা হয় বলে গ্রামের মানুষ বাকিতে গরু দেয় না। ধার-দেনা করে আমরা গরু কিনে হাটে নিয়ে আসি। এই গরু ফিরিয়ে নিয়ে যেতে গাড়ি ভাড়া লাগবে ৩৩ হাজার টাকা।

কুষ্টিয়ার মিরপুর থেকে চারটা গরু নিয়ে আসা আরেক ব্যাপারী জানান, চারটা গরুর মধ্যে তিনি দুটো গরু বিক্রি করেছেন। তাতে এক লাখ টাকা লোকসান হয়েছে। বাকি দুইটি গরু বিক্রি না হযওয়ায় এখন তিনি গ্রামে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, যে দুটি গরু বিক্রি হয়নি ক্রেতারা তার দাম বলছে এক লাখ টাকা করে। অথচ এই গরু কেনা দেড় লাখ টাকা দিয়ে। গরু গ্রামে নিয়ে যাওয়ার জন্য ট্রাক ভাড়া করেছি ৩৩ হাজার টাকায়। আমার সঙ্গে আরও কয়েকজন ব্যাপারী একই ট্রাকে গরু নিয়ে যাবেন। মোট ২২টি গরু যাবে এক ট্রাকে।

আরও পড়ুনঢাকায় পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ বাংলাদেশের 'ট্রাম্প মহিষ' নিয়ে বিশ্ব গণমাধ্যমে ফের তোলপাড়

কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসা মো. জামাল মন্ডল জাগো নিউজকে বলেন, ১০টা গরু নিয়ে এই হাটে এসেছিলাম। এর মধ্যে মাত্র চারটি বিক্রি হয়েছে। বাকি ছয়টা এখন ফিরিয়ে নিয়ে যাচ্ছি। যে গরু আমাদেরই কেনা পড়েছে আড়াই লাখ টাকা দিয়ে, সেই গরুর দাম ক্রেতারা বলছে এক লাখ ৮০ হাজার টাকা। আবার কেউ এক লাখ ৬০ হাজার টাকা বলে।

তিনি অভিযোগ করে বলেন, এ হাটে এবার সিন্ডিকেট করেছে। এই সিন্ডিকেট করে আমাদের বিরাট সর্বনাশ করে দিয়েছে। এবার আমরা বড় লোকসানের মধ্যে পড়লাম। হাট থেকে গরু বের করতেও দেয়নি। কাল যখন বাজার খারাপ দেখছিলাম, তখন যদি হাট থেকে বের করতে দিত অন্য জায়গায় নিয়ে বিক্রি করতে পারতাম।

জামাল মন্ডল আরও বলেন, গ্রামে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষকে গরুর টাকা দেওয়া লাগবে। টাকা না দিলে তো তারা ছাড়বে না। আবার এসব গরু ফেরত নেবে না। এসব গরু প্রতি গাড়ি ভাড়া ও অন্যান্য খরচ দিয়ে ৩০ হাজার টাকার মতো এমনি লোকসান হয়ে যাবে। এবার আমরা বিরাট লোকসানে পড়ে গেলাম। এবার ঢাকায় গরু এনে প্রায় আড়াই লাখ টাকা ক্ষতির মধ্যে পড়ে গেছি।

ঈদের নামাজের পর একটা গরু বিক্রি করেন সিরাজগঞ্জের ব্যাপারী রেজাউল করিম। তিনি বলেন, বিক্রি না হওয়ায় দুটি গরু ফিরিয়ে নিয়ে যাচ্ছিলাম, সে সময় এনারা এসে কোরবানির জন্য এই গরুটা কিনে নিলেন। এই গরুটা ৮৯ হাজার টাকায় বিক্রি করেছি। অথচ আমার কেনা পড়েছে এক লাখ ১২ হাজার টাকা দিয়ে। অন্যান্য আরও খরচ আছে। সব মিলিয়ে একটা গরুতেই ২৫ হাজার টাকা লস।

তিনি বলেন, হাটে ১৪টা গরু নিয়ে এসেছিলাম। এর মধ্যে ১৩টা গরু বিক্রি হয়েছে। সবগুলো লোকসানে বিক্রি করতে হয়েছে। আমার প্রায় ৪ লাখ টাকার মত লস। সবগুলো গরু কেনা। লোকসানে বিক্রি করা ছাড়া উপায় ছিল না, তাই বাধ্য হয়ে লোকসানে বিক্রি করলাম।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()