সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

রপ্তানি জটিলতায় বিপাকে ভোলাহাটের মিষ্টি কুমড়া চাষিরা

মিষ্টি কুমড়া চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার অনেক কৃষক। এখানকার উৎপাদিত মিষ্টি কুমড়া দেশের চাহিদা পূরণের পাশাপাশি একাধিকবার বিদেশেও রপ্তানি হয়েছে। তবে চলতি মৌসুমে সেই সাফল্যে ভাটা পড়েছে। রপ্তানি প্রক্রিয়ায় নানা জটিলতার কারণে কাঙ্ক্ষিত বাজারমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন

শাকসবজি

মিষ্টি কুমড়া চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার অনেক কৃষক। এখানকার উৎপাদিত মিষ্টি কুমড়া দেশের চাহিদা পূরণের পাশাপাশি একাধিকবার বিদেশেও রপ্তানি হয়েছে। তবে চলতি মৌসুমে সেই সাফল্যে ভাটা পড়েছে। রপ্তানি প্রক্রিয়ায় নানা জটিলতার কারণে কাঙ্ক্ষিত বাজারমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা।

জেলার ভোলাহাট উপজেলার তালপল্লী এলাকায় দেখা যায়, রাস্তার দুপাশে মিষ্টি কুমড়া সাজিয়ে বিক্রির জন্য বসেছেন চাষিরা। কিন্তু পর্যাপ্ত ক্রেতা না থাকায় অনেক কুমড়া পড়ে আছে বিক্রি ছাড়াই। এতে লোকসানের আশঙ্কা বাড়ছে তাদের।

উপজেলার গোহালবাড়ী এলাকার চাষি মাসুদ রানা জানান, গত চার বছর ধরে তিনি মিষ্টি কুমড়া চাষ ও রপ্তানির সঙ্গে যুক্ত। কিন্তু চলতি মৌসুমে রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উৎপাদন খরচ তুলতে না পারায় দুশ্চিন্তায় দিন কাটছে তার।

রবিউল ইসলাম নামের আরও এক চাষি বলেন, 'এ মৌসুমে অতিবৃষ্টির কারণে উৎপাদন কিছুটা কম হয়েছে। পাশাপাশি পরিবহন সংকট, রপ্তানি প্রক্রিয়ার জটিলতা এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে বিক্রি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ন্যায্যমূল্য পাচ্ছি না।'

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক বলেন, 'উৎপাদন প্রক্রিয়া উন্নয়ন, সংরক্ষণ ও সরবরাহ চেইন শক্তিশালী করা এবং বাজার অবকাঠামো উন্নয়ন না হলে রপ্তানি সম্ভাবনা টেকসই হবে না।'

উপজেলা কৃষি কর্মকর্তা সুনতান আলী বলেন, 'উৎপাদনের সময়সূচির পরিবর্তনেও রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। চলতি মৌসুমে ভোলাহাট উপজেলায় প্রায় ৫০ হাজার মেট্রিক টন মিষ্টি কুমড়া উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা। তবে রপ্তানি ও বাজারসংকট কাটানো না গেলে সেই লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা থেকেই যাবে।'

সোহান মাহমুদ/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()