সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

রোদে পুড়ে যাচ্ছে পাকা লিচু, দাম পাচ্ছেন না চাষিরা

পাবনার ঈশ্বরদীতে তীব্র খরা ও কড়া রোদের কারণে লিচুর চামড়া পুড়ে কালচে হয়ে যাচ্ছে। চামড়া পোড়া বিবর্ণ লিচু নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। কম দামে এ লিচু বিক্রি করে ক্ষতির মুখে পড়ছেন তারা। লিচুর জন্য বিখ্যাত ঈশ্বরদী উপজেলায় এখন চলছে রসালো বোম্বাই লিচু সংগ্রহ ও বাজারজাতকরণের কাজ। লিচু চাষি, বাগান মালিক, ব্যবস

ফল

পাবনার ঈশ্বরদীতে তীব্র খরা ও কড়া রোদের কারণে লিচুর চামড়া পুড়ে কালচে হয়ে যাচ্ছে। চামড়া পোড়া বিবর্ণ লিচু নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। কম দামে এ লিচু বিক্রি করে ক্ষতির মুখে পড়ছেন তারা। লিচুর জন্য বিখ্যাত ঈশ্বরদী উপজেলায় এখন চলছে রসালো বোম্বাই লিচু সংগ্রহ ও বাজারজাতকরণের কাজ। লিচু চাষি, বাগান মালিক, ব্যবসায়ী, আড়তদার সবাই এখন লিচু বাজারজাতকরণে ব্যস্ত।

এর মধ্যেই প্রচণ্ড রোদে লিচুর চামড়া কালচে হওয়ায় সবার চোখেমুখে বিষণ্নতার ছাপ। চামড়া পুড়ে যাওয়া লিচু অর্ধেকের কম দামে বিক্রি করতে হচ্ছে। এবার ভালো ফলনে চাষিরা যে লাভের আশা করেছিলেন, শেষ মুহূর্তে খরায় লিচুর চামড়া পুড়ে যাওয়ায় তাদের লাভ অনেকটাই কমে যাবে।

দেশের অন্যতম বৃহৎ লিচুর হাট ঈশ্বরদীর জয়নগরে গিয়ে দেখা যায়, পাকা টকটকে রসালো লিচুর পাশাপাশি হাটে উঠেছে চামড়া পুড়ে যাওয়া বিবর্ণ কালচে লিচু। বাজারে সেরা লিচু যেখানে সর্বোচ্চ প্রতি হাজার ২০০০-২৫০০ টাকা দরে বেচাকেনা হচ্ছে। সেখানে চামড়া পোড়া লিচু প্রতি হাজার বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকা দরে। হাটে চামড়া পোড়া লিচুর সংখ্যাও কম নয়।

জয়নগর হাটে পোড়া লিচু বিক্রি করতে আসা চাষি নাজমুল হোসাইন জানান, এবার লিচুর ফলন ভালো ছিল। কিন্তু আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে লিচুর চামড়া পুড়ে গেছে। ফলে লিচুর বাজারদর কমে গেছে।

চাষি আমছের আলী বলেন, 'প্রচণ্ড রোদের কারণে লিচু পুড়ে যাচ্ছে। পুড়ে যাওয়া লিচু খুব সস্তায় বেচাকেনা হচ্ছে। এ হাটে প্রতি হাজার লিচু ২০০ টাকা থেকে শুরু করে ২৬০০ টাকা দরে পাওয়া যাচ্ছে। সবচেয়ে কমদামে বিক্রি হচ্ছে ঝরে পড়া লিচু ও রোদে পোড়া লিচু।'

মানিকনগর গ্রামের লিচু বাগান মালিক হাফিজুর রহমান জাগো নিউজকে জানান, এ বছর লিচুর উৎপাদন বেশি। জয়নগর হাটে আজ সর্বোচ্চ লিচুর আমদানি হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে লিচু নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় ভাষায় একে পোড়া বলে। আজকের বাজারে ভালো মানের লিচু প্রতি হাজার ১২০০ থেকে ২৬০০ টাকা দরে বেচাকেনা হচ্ছে।

জয়নগর লিচু হাটের আড়তদার আলমগীর হোসেন বলেন, 'এ হাটে প্রতি হাজার লিচু ১০০০ থেকে ২৫০০ টাকা দরে বেচাকেনা হচ্ছে। লিচুর বাজার কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আবহাওয়া। আবহাওয়া দ্রুত পরিবর্তনের ফলে প্রচণ্ড রোদে লিচুর গায়ে কালো স্পট পড়ছে। এতে কৃষকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।'

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জাগো নিউজকে বলেন, 'কয়েকদিন ধরে ঈশ্বরদীতে তাপপ্রবাহ বেড়েছে। তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এতে মানুষের পাশাপাশি প্রকৃতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।'

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন বলেন, 'ঈশ্বরদীতে এ বছর আবহাওয়া ভালো থাকায় লিচুর ফলন ভালো হয়েছে। হঠাৎ করে দুই-তিন দিন ধরে প্রচণ্ড রোদের কারণে তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় কিছু সংখ্যক লিচুর চামড়া পুড়ে কালচে হয়ে গেছে। এতে চাষিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()