সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

রাজবাড়ীতে হাইব্রিড টমেটোর বাম্পার ফলন

রফিক শেখ রাজবাড়ী সদর উপজেলার বরাটের নয়নসুখ এলাকার কৃষক। এবছর তিনি ৫ বিঘা জমিতে হাইব্রিড টমেটোর চাষ করেছেন। ফলন ও দাম ভালো হওয়ায় লাভের আশাও করছেন। তার মতো আনোয়ার শেখ, সুলতানা বেগম, সামছুল সরদার, সাত্তার মোল্লাসহ অনেক টমেটো চাষি লাভের আশা করছেন। বর্তমান যেভাবে ২০-২৭ টাকা কেজি দরে বিক্রি করছেন, শেষ

শাকসবজি

রফিক শেখ রাজবাড়ী সদর উপজেলার বরাটের নয়নসুখ এলাকার কৃষক। এবছর তিনি ৫ বিঘা জমিতে হাইব্রিড টমেটোর চাষ করেছেন। ফলন ও দাম ভালো হওয়ায় লাভের আশাও করছেন। তার মতো আনোয়ার শেখ, সুলতানা বেগম, সামছুল সরদার, সাত্তার মোল্লাসহ অনেক টমেটো চাষি লাভের আশা করছেন। বর্তমান যেভাবে ২০-২৭ টাকা কেজি দরে বিক্রি করছেন, শেষ পর্যন্ত এমন বাজারদর থাকলে তারা লাভবান হবেন।

চাষিদের দাবি, চাষের জন্য লিজ নেওয়া জমিসহ সার, বীজ, কীটনাশকের দাম বেশি হওয়ায় চাষে খরচ বেড়েছে। তবে তারা সরকারি ভাবে কোনো সাহায্য-সহযোগিতা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উল্লেখযোগ্য পরামর্শ পাননি। ফলে নিজেদের মতো করে চাষাবাদ করেছেন।

জানা যায়, রাজবাড়ীর নদী তীরবর্তী চর ও নিচু অঞ্চলে টমেটোর চাষ বেশি হয়। এর মধ্যে গোয়ালন্দ উপজেলায় বেশি চাষ হয়। এ বছর আবহাওয়া অনুকূল ও চাষিদের অক্লান্ত পরিশ্রমে হাইব্রিড টমেটোর বাম্পার ফলন হয়েছে। বাজারে টমেটোর দাম ভালো পাওয়ায় খুশিও তারা। এমনকি আগাম আবাদ করা চাষিরাও দাম ভালো পাচ্ছেন। এ টমেটো ব্যাপারিদের মাধ্যমে রাজবাড়ী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন: মিরসরাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ সরিষা চাষ

কৃষকেরা জানান, ১ বিঘা জমিতে সেচ, জমি প্রস্তুত, কীটনাশক প্রয়োগ, বীজ বপন, লাগানো ও শ্রমিকের মজুরিসহ প্রায় ২৫-৩০ হাজার টাকা খরচ হয়। লিজের জমি হলে খরচ বেড়ে দাঁড়ায় দিগুণেরও বেশি। ভালো ফলন হলে বিঘায় দেড় থেকে ২০০ মণ টমেটো পান কৃষক। বর্তমানে পাইকারি বাজারে টমেটো ২৫-২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ বছর রাজবাড়ীতে প্রায় ৭০০ হেক্টর জমিতে টমেটো আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় একটু বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে রাজবাড়ী সদর ও গোয়ালন্দে। টমেটো চাষি রফিক শেখ বলেন, 'এ বছর ৫ বিঘা জমিতে টমেটো চাষ করেছি। কিছু বিক্রিও করছি। বর্তমানে পাইকারি ২৫ টাকা কেজি দরে বিক্রি করছি। এভাবে বাজার থাকলে লাভবান হবো। বাজার কমে গেলে লোকসান হবে।'

তিনি বলেন, 'সার, বীজসহ অন্য সব কৃষিপণ্যের দাম অনেক বেশি। গত বছর ৫ বিঘা জমিতে অনেক টাকা লোকসান হয়েছে। সরকার সার, বীজ, তেলের দাম কমালে আমরা উপকৃত হতাম। এ টমেটো রাজবাড়ী, পাংশা, ফরিদপুর ও ঢাকার মিরপুরে বিক্রি করি। এবার ১ বিঘা জমিতে প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়েছে। যেমন ফলন হয়েছে; সে তুলনায় ১ থেকে ২ লাখ টাকা পাবো।'

আরও পড়ুন: মিরসরাইয়ে ফুলকপি চাষে লাভবান কৃষকেরা

চাষি আনোয়ার শেখ বলেন, 'এবার আল্লাহর রহমতে ভালো ফলন হয়েছে। দামও ভালো যাচ্ছে। লিজ নিয়ে চাষ করলে খরচ দুই গুণ হয়। ভালো ফলন হলে এক বিঘায় প্রায় দেড় থেকে ২০০ মণ টমেটো হয়। এখন আমরাই কৃষি অফিসার হয়ে গেছি। তাদের থেকে ভালো বুঝি, কোন সময় কোন ওষুধ বা সার লাগবে।'

সামছুল সরদার বলেন, 'নিজের জমি না থাকায় লিজ নিয়ে টমেটো চাষ করেছি। চাষের খরচের সাথে বাড়তি ৪০ হাজার টাকাসহ সব মিলিয়ে ৬০-৭০ হাজার টাকা খরচ পড়েছে। গত বছরের চেয়ে ফলন ও বাজার দুটাই ভালো আছে। শেষ পর্যন্ত যদি এমন থাকে, তাহলে লাভবান হবো।'

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, 'একক সবজি হিসেবে রাজবাড়ীতে টমেটোর আবাদ সবচেয়ে বেশি। আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। কৃষকেরা সব সময় অভিযোগ করেন। একজন কৃষকের কাছে সব সময় যাওয়া সম্ভব নয়। দু'একবার গিয়ে পরামর্শ দিয়ে ফোন নম্বর দিয়ে আসা হয়। প্রয়োজনে তারা ফোনে পরামর্শ নেন।'

রুবেলুর রহমান/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()