সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

ভবনের ছাদে নাজিমউদ্দিন দম্পতির বিশাল বাগান

বাণিজ্যিক ও আবাসিক ভবনের ছাদে বিশাল এক বাগান গড়ে তুলেছেন নাজিমউদ্দিন দম্পতি। ফুল, ফল ও পাতাবাহারীর ওই মিলন মেলা উৎসাহ কাঁড়তে পারে যেকোনো মানুষের। জনাকীর্ণ ঢাকা শহরে যানবাহনের কোলাহলে গুলশান-২ এর এই জায়গাগুলোতে নীচ থেকে শুধু ভবনই চোখে পড়ে, কিন্তু ওপরের এই বিশাল ছাদকৃষি বলে দেয়, কৃষি সবখানেই সম্ভ

ছাদকৃষি

বাণিজ্যিক ও আবাসিক ভবনের ছাদে বিশাল এক বাগান গড়ে তুলেছেন নাজিমউদ্দিন দম্পতি। ফুল, ফল ও পাতাবাহারীর ওই মিলন মেলা উৎসাহ কাঁড়তে পারে যেকোনো মানুষের। জনাকীর্ণ ঢাকা শহরে যানবাহনের কোলাহলে গুলশান-২ এর এই জায়গাগুলোতে নীচ থেকে শুধু ভবনই চোখে পড়ে, কিন্তু ওপরের এই বিশাল ছাদকৃষি বলে দেয়, কৃষি সবখানেই সম্ভব।

ছাদে কৃষির আয়োজন, তাই বলা হচ্ছে ছাদকৃষি। কিন্তু গাছের প্রতি ভালোবাসায় যখন ২৫ কাঠা আয়তনের ছাদ হয়ে ওঠে অনেকটা প্রাকৃতিক অরণ্যের মতো, তখন উদ্যোক্তাকে বলতেই হয় প্রকৃতিপ্রাণ। ১০ বছর ধরে ফুল ফল ঔষধী গাছ আর পাতাবাহারের সৌন্দর্যে এভাবেই ছাদ সাজাচ্ছেন নাজিমউদ্দিন ও তার স্ত্রী শেফালী বেগম।

শেফালী বেগম বলেন, যখনই সুযোগ পেয়েছি গাছ রোপন করেছি। বাগান সাজিয়েছি। মূলত এটি আমার শখ। গত দশ বছর ধরে রীতিমত একজন কৃষকের মতো যুক্ত রয়েছি এই ছাদকৃষিতে। শেফালী বেগমের মতো এই সৃজনশীল চিন্তা উত্তরাধিকার সূত্রে তার মেয়েরাও পেয়েছেন। প্রবাস জীবনেও ছাদকৃষি করছেন তার সন্তানেরা।

গৃহকর্তা ব্যবসায়ী নাজিমউদ্দিনের কাছে ঘনঅরণ্যে ঘেরা এই ছাদকৃষি ভূমিকা রাখছে গ্রামীণ জনপদের মতো। প্রতিদিন সকালে এখানে হেঁটে তিনি প্রাণশক্তি সঞ্চয় করেন। তাদের ছাদকৃষির আয়োজনে বেশিরভাগই ফুল ও পাতাবাহারের গাছ। এর ভেতরেই রয়েছে ফল ও নানারকমের ঔষধী গাছ।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

দেশে কৃষির বৈচিত্রে‍্যর পাশাপাশি বাড়ছে ছাদকৃষির পরিধিও। এতে বাড়ছে বীজ, চারা ও নানা কৃষি উপকরণের চাহিদা। সেই চাহিদা পূরণে গড়ে উঠেছে বিভিন্ন বিক্রয়কেন্দ্র। তবে এখনও বড় চ্যালেঞ্জ মানসম্মত উপকরণ নিশ্চিত করা।

শাইখ সিরাজ১৯ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদে সম্ভব নিরাপদ ও টাটকা সবজির জোগান| মিরপুরের শাহিন সুলতানা মিনি তার ছাদকে পরিণত করেছেন এমনই এক সবুজ ছাদকৃষিতে|

শাইখ সিরাজ৩০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

ছাদকৃষির প্রসার ও ভিনদেশি নানা প্রজাতির ফলের চারায় জমে উঠেছে এবারের জাতীয় বৃক্ষমেলা| তবে চড়া দামে কেনা চারার মান নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া| তারা বলছেন, নার্সারিগুলো চারা উৎপাদনে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা প্রয়োজন|

শাইখ সিরাজ২৫ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()