সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬১%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

কৃষিতে এক প্রাণপুরুষের জীবনাবসান

আর্দশ কৃষক ও কৃষির প্রাণপুরুষ হরিপদ কাপালীর জীবনাবসান। গতরাতে আসাননগর গ্রামের নিজ বাড়িতে হরিধানের আবিস্কারক খ্যাত ঝিনাইদহের হরিপদ কাপালী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। নিঃসন্তান হরিপদ কাপালী দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এক যুগ আগে আমন মৌসুমের একটি বিশেষ ও উচ্চফলনীল ধ

আর্দশ কৃষক ও কৃষির প্রাণপুরুষ হরিপদ কাপালীর জীবনাবসান। গতরাতে আসাননগর গ্রামের নিজ বাড়িতে হরিধানের আবিস্কারক খ্যাত ঝিনাইদহের হরিপদ কাপালী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। নিঃসন্তান হরিপদ কাপালী দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এক যুগ আগে আমন মৌসুমের একটি বিশেষ ও উচ্চফলনীল ধান আবিস্কার ও তার বীজ বর্ধন করেন তিনি।

হরিপদ কাপালী। একেবারেই জীর্নশীর্ণ একজন মানুষ, কৃষিকাজ ছাড়া কিছুই বুঝতেন না। ২০০৪ সালের আমন মৌসুমে একদিন তিনি ধানক্ষেতে সন্ধান পান সবগুলো ধান গাছ ছাড়িয়ে মাথা উঁচু এক ধানের। নিজের মতো সংরক্ষণ ও বীজ বর্ধন করেন ওই ধানের। ২০০৫ সালে চ্যানেল আই এর ‘হৃদয়ে মাটি ও মানুষ’র প্রতিবেদনে উঠে আসে বিষয়টি।

তারপর দেশজোড়া পরিচিতি পৌঁছে যায় হরিপদ কাপালীর। ২০০৬ সালে হৃদয়ে মাটি ও মানুষ-এর দ্বিতীয় বর্ষপূর্তিতে তাকে দেয়া হয় শ্রেষ্ঠ কৃষকের সম্মান। পরে হরিপদ কাপালীর আবিস্কৃত হরিধান’র আনুষ্ঠানিক স্বীকৃতি ও বীজ বর্ধনের জন্য হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে নমুনাও দেয়া হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে।

পরে সরকারি স্বীকৃতি না পেলেও সারাদেশেই ছড়িয়ে পড়ে হরিধান। অসংখ্য কৃষকের ফসলের ক্ষেতে ছড়িয়ে পড়ে হরিপদের অবদান। এভাবেই দিনে দিনে অজানা অচেনা একজন সাধারণ কৃষক থেকে দেশের কৃষকের প্রিয় হয়ে ওঠেন হরিপদ। কৃষকের মনে তার নাম গেঁথে অনন্তকাল।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া
ফসল

ক্ষতিগ্রস্ত আমন বীজতলায় সহায়তা দেবে সরকার

সারাদেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করেছে। এতে ধীরে ধীরে সামনে আসছে কৃষির প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী।

শাইখ সিরাজ১৫ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
ফসল

চট্টগ্রাম-কক্সবাজারসহ কয়েকটি জেলায় তলিয়ে গেছে ঘরবাড়ি-ফসলি জমি ও খামার

টানা ভারী বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজারসহ কয়েকটি জেলা জলাবদ্ধ ও বন্যাকবলিত। তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি ও প্রাণিসম্পদের খামার। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক।

শাইখ সিরাজ১৩ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()