সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

চীনে পোল্ট্রি শিল্পে নতুন আশা

বাণিজ্যিক কোম্পানীর বহুমুখী সহায়তায় নতুন এক আশা খুঁজে পেয়েছেন চীনের ছোটবড় পোল্ট্রি খামারিরা। পোল্ট্রি খাদ্যের উন্নত মানের কারণেই পাল্টে গেছে লেয়ার মুরগী পালন আর ডিম উৎপাদনের হিসাব নিকাশ।

লাইভস্টক

বাণিজ্যিক কোম্পানীর বহুমুখী সহায়তায় নতুন এক আশা খুঁজে পেয়েছেন চীনের ছোটবড় পোল্ট্রি খামারিরা। পোল্ট্রি খাদ্যের উন্নত মানের কারণেই পাল্টে গেছে লেয়ার মুরগী পালন আর ডিম উৎপাদনের হিসাব নিকাশ।

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ শ্যাংডন এর জখৌজি গ্রাম। এলাকার তাপমাত্রা চরম ভাবাপন্ন। শীতে নেমে যায় হিমাংকের ১০ ডিগ্রি নীচে আর গরমে উঠে যায় ৪০ ডিগ্রিতে। এমন আবহাওয়ায় পোল্ট্রি খামার অসম্ভব মনে হলেও তাপ নিয়ন্ত্রণের টেকসই ব্যবস্থা অনুসরণ করায় চলছে সাফল্যের সঙ্গে।

দশ বছর বয়সী একটি খামার গত দুই বছর ধরে দেখছে অভাবনীয় সাফল্যের মুখ। খামারি লিও বলছেন, এটি সম্ভব হচ্ছে মানসম্মত খাদ্যসহ বাণিজ্যিক কোম্পানির নানান সহযোগিতায়। কখনো কখনো ব্যাংক লোনের ব্যবস্থাও করে দিয়ে থাকে খাদ্য কোম্পানি।

বাংলাদেশে ২ কেজি খাদ্যে ১ কেজি ডিমের হিসাব কষা গেলেও সেখানে লাভ বের করা কঠিন খামারিদের কাছে। কিন্তু চীনের এই খামার ২ কেজি খাবারে নিশ্চিতভাবেই বেরিয়ে আসছে এক কেজি ডিম। তা থেকে লাভ থাকছে চীনা মুদ্রায় ২ আরএমবি বা বাংলাদেশি মুদ্রায় ২৬ টাকা। খাদ্য কোম্পানির দাবি, খামারিদের লাভ তাদের কাছে গুরুত্বপূর্ণ।

শ্যাংডনের জিয়াও টং ডিস্ট্রিক্টের নিউহোপের সেলস ম্যানেজার লী বলেন, আমাদের খাবারে প্রোটিনের মাত্রা একটু বেশি, তাই ডিমের খোসা পুুরু ও মোটা হয়। তাছাড়া খাবারের দামও কম। তাছাড়া আমাদের কোম্পানি খামারিদের লাভের দিকটিকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করে।

এই নীতি অনুসরণীয় হতে পারে বাংলাদেশের পোল্ট্রি উপকরণের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

গরুর খাদ্যের উচ্চমূল্য আর উৎপাদিত দুধের ন্যায্য দাম না পাওয়ায় যখন দেশের অনেক খামারি দিশেহারা, তখন ভিন্ন এক সফলতার চিত্র মুন্সিগঞ্জের বালাশুরে। সমবায় বা সমিতি গড়ে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দূর করেছেন সেখানকার খামারিরা। নিজেদের উৎপাদিত দুধ সরাসরি স্থানীয় মিষ্টির দোকানে বিক্রি করে নিশ্চিত করছেন

শাইখ সিরাজ১৮ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

পোল্ট্রি শিল্পে কৃত্রিম প্রজনন কমিয়ে আনছে উৎপাদন খরচ

বাংলাদেশের পোল্ট্রি শিল্প গত দুই দশকে কুটির শিল্প থেকে একটি বৃহৎ শিল্পে পরিণত হয়েছে। এই রূপান্তরের পেছনে কাজ করছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। দেশের পোল্ট্রিখাতে ‘আর্টিফিসিয়াল ইনসেমিনেশন’ বা কৃত্রিম প্রজনন পদ্ধতি দেশের পোল্ট্রি খাত উন্নয়নে যোগ করেছে নূতন মাত্রা। উদ্যোক্তারা বলছেন, এতে উৎপাদন খরচ কম

শাইখ সিরাজ২০ জুন ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()