কৃষি সচিবের সরকারি বাসভবনের ছাদে চলছে ফল ফসলের আবাদ। সেখানে ছাদকৃষি উদ্যোক্তা সচিব স্ত্রী নাসিমা খানম। নাগরিক জীবনেও কৃষির সঙ্গে মিশে থাকার নজির গড়েছেন তিনিও।
ইস্কাটনের বাড়িগুলোর ছাদ উঁচু প্রাচীরঅলা। একেকটি ফ্লাটে একেকটি পরিবার, ছাদগুলো সবার অধিকারে, তাই বেশিরভাগই খালি। দুয়েকটি ব্যতিক্রমের মধ্যেই এই ছাদটি। এই বাড়ির দ্বিতীয়তলায় থাকেন কৃষিসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ। তার স্ত্রী নাসিমা খানম এই ছাদকৃষির উদ্যোক্তা।
আয়তনে খুব বড় নয় ছাদটি। এর মধ্যেই ফলছে ফল ফুল আর নানা রকমের সবজি। জাম্বুরা, আম, মাল্টা, ড্রাগন, কাঁচামরিচ, লাউ, লেবু, বেগুন থেকে বরই সব ফল আর সবজি উৎপাদন হচ্ছে এখানে। যেন দক্ষ কৃষকের ক্ষেত। উদ্যোক্তা নাসিমা খানম দিনের অনেকটা সময় নিরলস শ্রম দেন এই ছাদকৃষিতে।
কৃষি সচিব নিজেও অবসর বের করে কিছুটা সময় দেন ছাদকৃষিতে। কৃষি সচিব বললেন, কৃষির টানেই এই সরকারি বাসভবনটি তার প্রিয় এক ক্ষেত্র।
এখানে কাজ করতে এসেইে কৃষির প্রতি দায়িত্ব, ভাললাগা ও ভালবাসাও বাড়ছে এই দম্পতির।
তারা ভাবছেন, জলবায়ূ পরিবর্তনের এই সময়ে নগরের উষ্ণতা রোধে নিতে হবে বহুমুখী পদক্ষেপ। যেখানে ছাদ কৃষি হতে পারে দারুন এক সফল উদ্যোগ। যার মধ্যদিয়ে নগরজীবন সবুজে ছেয়ে যেতে পারে, দূর হতে পারে এখানকার দূষণও।





মন্তব্য
(০)