সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

আমে পোকা ও ছত্রাক দমনের চ্যালেঞ্জে চাষীরা

মুকুল থেকে গুটি হয়ে আম পূর্ণাঙ্গ আকার নিতে শুরু করলেই শুরু হয় রোগ-বালাই পোকামাকড়ের উপদ্রব। বাগানমালিক ও চাষীর দাবি আমকে পোকা ও ছত্রাকের হাত থেকে বাঁচাতে অনেক আগেই থেকেই প্রয়োগ করতে হয় নানা কীটনাশক ওষুধ।

মুকুল থেকে গুটি হয়ে আম পূর্ণাঙ্গ আকার নিতে শুরু করলেই শুরু হয় রোগ-বালাই পোকামাকড়ের উপদ্রব। বাগানমালিক ও চাষীর দাবি আমকে পোকা ও ছত্রাকের হাত থেকে বাঁচাতে অনেক আগেই থেকেই প্রয়োগ করতে হয় নানা কীটনাশক ওষুধ।

চাষীরা জানান, আমে আগের থেকে ওষুধ ব্যবহারে আমের গায়ে কোনো অবাঞ্চিত দাগ থাকেনা। এমনকি বৃষ্টির পানিতেও কোন ক্ষতি হয় না। ক্রেতারাও ওষুধ ব্যবহার করা আমের দিকে বেশি আকৃষ্ট হয় বলেও মন্তব্য করেন তারা।

চাষীদের অভিযোগ কৃষি বিভাগের মাঠ কর্মীরাও সক্রিয় ভাবে কৃষকদের উৎসাহিত করছে আমে বিষ প্রয়োগে। একজন চাষী বলেন, আমরা যে অফিস থেকে ওষুধ কিনি, কৃষি অফিসাররা ওই দোকানে বসে থাকেন। তারাই আমাদের বলে দেন কোন ওষুধটা প্রয়োগ করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন চাষীরা বাগানে কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করা হচ্ছে অতি উচ্চমাত্রায়। চাঁপাইনবাবগঞ্জ উদ্যানতত্ত্ব গবেষনা ইনিস্টিটিউডের প্রধান বিজ্ঞানী ড. শরফউদ্দিন বলেন, ২০০৮ সালের দিকে এক গবেষণায় দেখা গেছে, যে চাষী কম মাত্রায় কীটনাশক ব্যবহার করছেন তিনি কমপক্ষে ১৫ বার এবং যিনি বেশি মাত্রায় তিনি ৬৩ বার পর্যন্ত কীটনাশক ব্যবহার করছেন।

মূলত ঝরে পড়া রোধে ওই সকল কীটনাশক ব্যবহার করেন কৃষক। এ থেকে উত্তরণের জন্য কৃষি অধিদপ্তর শুরু করেছেন ব্যাগিং পদ্ধতি। আমের বয়স ২৫ দিন হলে ব্যাগ দিয়ে মুড়িয়ে দেওয়া হয় আমকে। ওই পদ্ধতিতে তিনটি স্প্রের বেশি প্রয়োজন পড়ে না।

কিন্তু সব আমকে ব্যাগিংয়ের আওতায় আনা আদৌ সম্ভব কিনা, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

পেয়ারায় বাড়ছে তরুণদের বাণিজ্যিক আগ্রহ

দেশে বহু তরুণের হাত ধরে গড়ে উঠছে নতুন নতুন বাণিজ্যিক পেয়ারা বাগান। সব মিলিয়ে পেয়ারার বাজার এখন প্রায় ১০ হাজার কোটি টাকার। তবে এই বিশাল বাজার ধরে রাখতে প্রয়োজন মূল্য সংযোজন, সংরক্ষণ ও টেকসই আধুনিক বাজারব্যবস্থা।

শাইখ সিরাজ১৫ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

বিশ্ববাজারে লেবু রপ্তানিতে সরকারি উদ্যোগের দাবি লেবু জাহিদের

কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই, শুধু অদম্য সাহস আর পরিশ্রমে শূন্য থেকে সফল কৃষি উদ্যোক্তা হয়েছেন ময়মনসিংহের ভালুকার জাহিদ হাসান। এলাকায় যিনি এখন ‘লেবু জাহিদ’ নামেই সমধিক পরিচিত। দেশে লেবুর উৎপাদন বাড়লেও, ন্যায্যমূল্য আর বিশ্ববাজারে প্রবেশের সুযোগ না থাকায় অনেকটা আটকে আছে লেবুর সম্ভাবনা। জাহিদ

শাইখ সিরাজ১১ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()