সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬১%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ঝিনাইদহের কালিগঞ্জে ঘরে ঘরে কেঁচো সার উৎপাদন

ঘরে ঘরে কেঁচো সার তৈরির বাণিজ্যিক প্রকল্প স্থাপন করে সাড়া ফেলেছেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের হতদরিদ্র কৃষক ও নারীরা। নিজেদের আর্থিক স্বচ্ছলতা অর্জনের পাশাপাশি মাটির স্বাস্থ্য রক্ষার ওই অভিযানের মধ্য দিয়ে পাল্টে গেছে কৃষি উৎপাদনের হিসাব।

ঘরে ঘরে কেঁচো সার তৈরির বাণিজ্যিক প্রকল্প স্থাপন করে সাড়া ফেলেছেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের হতদরিদ্র কৃষক ও নারীরা। নিজেদের আর্থিক স্বচ্ছলতা অর্জনের পাশাপাশি মাটির স্বাস্থ্য রক্ষার ওই অভিযানের মধ্য দিয়ে পাল্টে গেছে কৃষি উৎপাদনের হিসাব।

যুগ যুগ ধরে খাদ্য পেয়েছে ফসল, বঞ্চিত হয়েছে মাটি। বেশি ফসল দিতে দিতে আবাদি জমিই এখন নিজের শক্তি হারানোর পথে। এই জানা বোঝা এখন কৃষকেরও। আর তাই দেশের অনেক এলাকাতেই শুরু হয়ে গেছে মাটিতে খাদ্য যোগানের অভিযান। এই তৎপরতায় সাড়া ফেলেছেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার গ্রামীণ কৃষক। তারা ঘরে ঘরে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করছেন কেঁচো সার।

এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে নারীরা। তারা এর ভেতর দিয়ে দূর করছেন সাংসারিক অস্বচ্ছলতা।

কেঁচো সারের গুণাগুণ এখন স্পষ্ট হয়ে যাচ্ছে গ্রামের সব শ্রেণি পেশার মানুষের কাছেও। আর গোটা এলাকার মানুষকে জৈব কৃষি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সহযোগিতা করছে একটি বেসরকারি উন্নয়ন সংগঠন। পাল্টে যাওয়া গ্রামীণ এই গল্প অনুসরণীয় হতে পারে দেশের প্রতিটি গ্রামের জন্য।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

জৈব

সম্পর্কিত খবর

ছাদকৃষি

রমজানে নিরাপদ খাদ্যের খোঁজে ছাদকৃষিতে ঝুঁকছেন নগরবাসী

আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের এই মাসে সিয়াম সাধনার পাশাপাশি মানুষের সবচেয়ে বড় চাহিদা হয়ে ওঠে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। সবজি, ফল ও সালাদ জাতীয় খাবার নিরাপদ রাখতে শহরের বাসিন্দারাও এখন নিচ্ছেন ছোট কৃষির উদ্যোগ।

শাইখ সিরাজ১৮ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

নিরাপদ খাদ্য আর মানসিক প্রশান্তি আনছে ছাদকৃষি

এক সময়ের পড়ে থাকা শহরের ছাদগুলোই এখন ভরে উঠছে গাছগাছালি আর ফল-ফসলে। চোখ জুড়ানো এই সবুজ শুধু সৌন্দর্য নয়, নগরবাসীদেরকে এনে দিচ্ছে নিরাপদ খাদ্য আর মানসিক প্রশান্তি।

শাইখ সিরাজ২১ জানুয়ারি ২০২৬১ মিনিটের ভিডিও
জৈব

মুন্সিগঞ্জের বজ্রযোগিনীতে জৈবকৃষির সাফল্য

সারাদেশে জৈব সার ও সমন্বিত বালাইনাশক ব্যবহার করে চাষাবাদ জনপ্রিয় হয়ে উঠছে। নিরাপদ খাদ্যের তাগিদ অনুভব করে মুন্সিগঞ্জের বজ্রযোগিনী গ্রামের কৃষকেরা গড়ে তুলেছেন আইপিএম ক্লাব, চর্চা করছেন জৈব কৃষির। তারা বলছেন, ভোক্তারা সচেতন হলে বাজারে জৈব কৃষিতে উৎপাদিত ফল-ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত হবে।

শাইখ সিরাজ৬ ডিসেম্বর ২০২৫১ মিনিটের ভিডিও

মন্তব্য

()