সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

গমের ব্লাস্ট: ক্ষতি এড়াতে তৎপর বিজ্ঞানীরা

বাংলাদেশে প্রথমবারের মতো গমে ব্লাস্ট ছত্রাকের আক্রমণ খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি বয়ে আনতে পারে। ইতোমধ্যে এ নিয়ে আন্তর্জাতিক ও দেশীয় গবেষণা প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ শুরু করেছে।

ফসল

বাংলাদেশে প্রথমবারের মতো গমে ব্লাস্ট ছত্রাকের আক্রমণ খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি বয়ে আনতে পারে। ইতোমধ্যে এ নিয়ে আন্তর্জাতিক ও দেশীয় গবেষণা প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ শুরু করেছে।

বিজ্ঞানীরা বলছেন, ব্লাস্ট স্থায়ীভাবে প্রতিরোধের উপায় বের না করতে পারলে তা হয়ে উঠতে পারে বড় এক দুশ্চিন্তার কারণ।

খাদ্য চাহিদা পূরণে ধানের পরে গমের গুরুত্ব দিন দিন বাড়ছে। আবাদ যত জোরে সম্প্রসারিত হচ্ছে তার চেয়ে জোরে বাড়ছে আমদানির পরিমাণ। এমন পরিস্থিতিতে গেল ফেব্রুয়ারিতে দেশের ৮ জেলার ১৫ হাজার হেক্টর জমিতে প্রথমবারের মতো ব্লাস্ট ছত্রাকের আক্রমণ হয়।

ছত্রাক সনাক্তের পর পুড়িয়ে দেয়া হয় একরের পর একর গমক্ষেত। কোথা থেকে কীভাবে এই ছত্রাক সম্প্রসারিত হয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা।

হুইট ব্লাস্ট প্রতিরোধে আন্তর্জাতিক সংগঠক ড. আবেদ চৌধুরী মনে করছেন, ঘাস বা অন্য কোথাও হয়তো এই ছত্রাক বংশবৃদ্ধি করতে পারে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ফলেও এর আক্রমণ বাড়তে পারে বলে বারির গম গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নরেশ চন্দ্র বর্মণের ধারণা।

তবে ব্লাস্ট গবেষণায় সারাবিশ্বের বিজ্ঞানীকে তড়িৎ গতিতে এক প্লাটফর্মে দাঁড় করাতে পেরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড. তোফাজ্জল।

তিনি বলেন, আমদানিকৃত গম থেকে এমনটা হচ্ছে কিনা সে ব্যাপারটা নিশ্চিত না হলেও ছত্রাকটা যে বীজের মাধ্যমেই ছড়াচ্ছে এটা নিশ্চিত।

ড. তোফাজ্জল বলেন, ‘বিজ্ঞানীরা গবেষণাপত্র প্রকাশের আগে তথ্য জানাতে চান না। কিন্তু আমরা তথ্য উন্মুক্ত করে দিয়েছি। যেন গ্লোবাল সায়েন্টিফিক কমিউনিটির সবাইকে নিয়ে আমরা জীবাণুটাকে মোকাবেলা করতে পারি।’

গত মাসে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সিমিট বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ব্লাস্ট প্রতিরোধে আন্তর্জাতিক কর্মশালা। সেখানকার অভিজ্ঞতায় গমের ব্লাস্টের ধানে সংক্রমণ নিয়ে নতুন হিসেব নিকেশ করতে হচ্ছে বিজ্ঞানীদের।

ড. আবেদ চৌধুরী বলেন, ‘একজন জার্মান অধ্যাপকের একটি গবেষণাপত্র থেকে আমরা জানতে পারি, ধানের ব্লাস্ট গমের কিছু করতে পারে না। কিন্তু গমের ব্লাস্ট ছত্রাক ঠিকই ধানে ঢুকতে পারছে। তবে ধানে ঢুকে এটি কোনো ক্ষতি করতে পারছে কিনা তা এখনো অজানা। এটা পরীক্ষা করা জরুরি।’

সিমিট বলছে, আগামী মৌসুমের বীজের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করা হয়েছে।

সিমিটের সিনিয়র টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. দীনবন্ধু পণ্ডিত বলেন, ‘সিড ট্রিটমেন্ট করতে চাইলে প্রো এক্স-এর পরামর্শ দেই। এটা একটু ব্যয়বহুল। এক কেজি বীজের ট্রিটমেন্ট করতে ৮-৯ টাকা খরচ পড়ে।’ তবে বিএডিসি’র দেয়া সব বীজ আগে থেকে পরিশোধন করে দেয়া হবে বলে জানান তিনি।

এর ভয়াবহতার প্রশ্নে যথেষ্টই উদ্বিগ্ন বিজ্ঞানীরা। পুরো এশিয়াতে এটি ছড়িয়ে পড়ার বড় একটি আশঙ্কা রয়েছে। কেননা শুধু বীজ নয়, বাতাসে স্পোরের মাধ্যমেও ছত্রাকটি ছড়াতে পারে।

এছাড়াও বর্তমান জলবায়ু ব্লাস্টের ছড়ানোর জন্য পুরোপুরি অনুকূল। এটি যদি সম্প্রসারিত হতে পারে তবে তা বড় বিপর্যয় ডেকে আনবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

খাদ্য নিরাপত্তার প্রশ্নে বড় সংশয় বাংলাদেশের, তাই যে কোনো মূল্যে আমাদেরকেই ব্লাস্ট প্রতিরোধে সাফল্য অর্জন করতে হবে, এমন তাগিদ বিজ্ঞানীদের।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া
ফসল

ক্ষতিগ্রস্ত আমন বীজতলায় সহায়তা দেবে সরকার

সারাদেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করেছে। এতে ধীরে ধীরে সামনে আসছে কৃষির প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী।

শাইখ সিরাজ১৫ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
ফসল

চট্টগ্রাম-কক্সবাজারসহ কয়েকটি জেলায় তলিয়ে গেছে ঘরবাড়ি-ফসলি জমি ও খামার

টানা ভারী বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজারসহ কয়েকটি জেলা জলাবদ্ধ ও বন্যাকবলিত। তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি ও প্রাণিসম্পদের খামার। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক।

শাইখ সিরাজ১৩ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()