সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

বৃহৎ কৃষিযন্ত্রের প্রদর্শনীতে স্বয়ংক্রিয় যন্ত্রের পসরা

চীনের হুবেই প্রদেশের উহানে অনুষ্ঠিত এশিয়ার বৃহৎ কৃষিযন্ত্রের প্রদর্শনীতে এবার প্রাধান্য পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কৃষিযন্ত্র।

চীনের হুবেই প্রদেশের উহানে অনুষ্ঠিত এশিয়ার বৃহৎ কৃষিযন্ত্রের প্রদর্শনীতে এবার প্রাধান্য পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কৃষিযন্ত্র।

২ লাখ ২০ হাজার বর্গমিটার এলাকায় কৃষিযন্ত্রের পসরা। জড় প্রকৃতি ছেড়ে যন্ত্রগুলো এখন অনেকটা প্রানবন্ত। ৩০ দেশের ১ হাজার ৯০০ প্রতিষ্ঠানের যান্ত্রিক পণ্যের অভিনব প্রদর্শনী নতুন উচ্চতায় তুলে ধরেছে কৃষিতে।

প্রদর্শনী উপলক্ষে ছিল সাতটি আন্তর্জাতিক সেমিনার, দশটি নীতি নির্ধারণী সভাসহ নানা আয়োজন।

কৃষি যান্ত্রিকীকরণে বিশ্ব এগিয়েছে কতটুক তার সমীকরণ কষতে এখানে যোগ দেন ব্যবসায়ী, উদ্যোক্তা, বিজ্ঞানী থেকে শুরু করে গণমাধ্যমের কৃতি ব্যক্তিরা।

জাপানের সাংবাদিক ইয়োশিসুকে কিসিদা বলেন, প্রদর্শনীর আয়োজন গতবারের মতই। কৃষি যন্ত্রের উৎকর্ষ এবার বেশ লক্ষ্যনীয়।

ভারতীয় সাংবাদিক এস কে আলী বলেন, গতবারের চেয়ে এবারের আয়োজনটি বেশ গোছানো। অংশগ্রহণকারী কোম্পানিগুলো কাজের সুফল পাচ্ছে।

তাদের কাছে এ প্রদর্শনী অনেক লাভজনক।

প্রদর্শনীতে এসে নিজেদের স্বার্থ এবং সীমাবদ্ধতার হিসেব কষছেন বাংলাদেশের কৃষি যন্ত্র প্রস্তুতকারকরা। প্রদর্শনীর বিশাল আকৃতির যন্ত্রগুলো বলছে তাদের চাহিদা আছে বড় দেশগুলোয়।

আর উদ্যোক্তারা বলছেন, তাদের আন্তরিক সুদৃষ্টি আছে উন্নয়নশীল দেশগুলোর দিকে।

চায়না এগ্রিকালচারাল ম্যাকানাইজেশন এসোসিয়েশন’র প্রেসিডেন্ট লিউ জিয়ান জানান, কৃষি যন্ত্রের উন্নয়নের সাথে সাথে এই প্রদর্শনীর পরিধি ও চাহিদা বাড়ছে। কৃষির সকল খাতে বিশেষ করে প্রাণী খাতে বাগান ব্যবস্থাপনার জন্য নতুন নতুন অনেক যন্ত্র আসছে।

চায়না এগ্রিকালচারাল মেশিনারিজ ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশন’র ডেপুটি সেক্রেটারি রু উই বলেন, এ বিশাল আয়োজনের সবচেয়ে বড় সাফল্য হলো বিশ্বের বিভিন্ন প্রান্তের কৃষি যন্ত্রের ব্যবসায়ী ও আমদানীকারীদের সঙ্গে গণমাধ্যমকে যুক্ত করতে পেরেছি।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

এগ্রোটেক

সম্পর্কিত খবর

লাইভস্টক

পোল্ট্রি শিল্পে কৃত্রিম প্রজনন কমিয়ে আনছে উৎপাদন খরচ

বাংলাদেশের পোল্ট্রি শিল্প গত দুই দশকে কুটির শিল্প থেকে একটি বৃহৎ শিল্পে পরিণত হয়েছে। এই রূপান্তরের পেছনে কাজ করছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। দেশের পোল্ট্রিখাতে ‘আর্টিফিসিয়াল ইনসেমিনেশন’ বা কৃত্রিম প্রজনন পদ্ধতি দেশের পোল্ট্রি খাত উন্নয়নে যোগ করেছে নূতন মাত্রা। উদ্যোক্তারা বলছেন, এতে উৎপাদন খরচ কম

শাইখ সিরাজ২০ জুন ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

যাত্রাবাড়ীতে আধুনিক প্রযুক্তিতে ছাদেই গড়ে তুলেছেন আমের বাগান

ঢাকার যাত্রাবাড়ীতে এক নারীর ছাদকৃষি এখন আধুনিক প্রযুক্তি ও কৃষিপ্রেমের অনন্য নজির সৃষ্টি করেছে। কলম পদ্ধতি ব্যবহার করে ছাদজুড়ে উৎপাদন করছেন দেশ-বিদেশের বিচিত্র আম।

শাইখ সিরাজ১৭ জুন ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

নতুন প্রযুক্তির সঙ্গে কৃষককে পরিচয় করিয়ে দিতে নেওয়া হবে নীতিমালা

কৃষির উন্নয়নে সব কিছুই করা হবে। নতুন প্রযুক্তির সঙ্গে কৃষককে পরিচয় করিয়ে দিতে নেওয়া হবে নীতিমালা। টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে কৃষকদের জন্য বহুমুখী সেবাসমৃদ্ধ ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বাধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান চ্যানেল আইকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন।

শাইখ সিরাজ১৪ এপ্রিল ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()
বৃহৎ কৃষিযন্ত্রের প্রদর্শনীতে স্বয়ংক্রিয় যন্ত্রের পসরা | দা এগ্রো নিউজ