সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

ফিরো এলো বিলুপ্তপ্রায় গাং মাগুর

বাংলাদেশের দেশী বিলুপ্তপ্রায় মাছ গাং মাগুরের পোনা উৎপাদন গবেষণায় সফল হয়েছেন ময়মনসিংহের হ্যাচারি উদ্যোক্তা নূরুল হক। এক বছর টানা ব্যবহারিক গবেষণার পর এই সাফল্য অর্জন করেন তিনি।

বাংলাদেশের দেশী বিলুপ্তপ্রায় মাছ গাং মাগুরের পোনা উৎপাদন গবেষণায় সফল হয়েছেন ময়মনসিংহের হ্যাচারি উদ্যোক্তা নূরুল হক। এক বছর টানা ব্যবহারিক গবেষণার পর এই সাফল্য অর্জন করেন তিনি।

মাগুরের সঙ্গে আকৃতিগত মিল না থাকলেও মাছটির নাম গাং মাগুর। নেত্রকোনা, কিশোরগঞ্জের হাওর কিংবা নাটোর সিরাজগঞ্জের চলনবিলে এক সময় দেখা মিলত মাছটির। কোনো কোনো এলাকায় পরিচিত ছিলো গাগড় মাছ হিসেবে।

এই মাছটিও বিলুপ্তির তালিকায়। তাই নূরুল হক তার পোনা উৎপাদন গবেষণায় বছরখানেক আগে যুক্ত করেন গাং মাগুরকে।

ময়মনসিংহের ব্রহ্মপুত্র ফিস সীড হ্যাচারীর সত্ত্বাধিকারী নুরুল হক জানালেন, তিনিই প্রথম এই গাং মাগুরের ব্রিড করলেন। ২০১৪ সালে থেকে তিনি গাং মাগুর সংগ্রহে নামেন এবং খবর পান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছেও কিছু গাং মাগুর সংগ্রহে রয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা কম থাকায় ডক্টর আলী রেজা নূর তাকে গাং মাগুরগুলো দেন ব্রিড করার জন্য।

১৯৯৮ সাল থেকে মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন গবেষণায় দৃষ্টান্তমূলক সাফল্য রয়েছে নূরুল হকের। সেই অভিজ্ঞতা থেকেই গাং মাগুর নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি।

নূরুল হক আরো জানান, তিনি প্রথম ১৯৯৮ সালে কর্মাশিয়ালি দেশী মাগুরের পোনা উৎপাদান শুরু করেন। ১৯৯৯ সালেও দেশী শিং মাগুরের পোনা উৎপাদন করেন। ২০০০ সালে তিনি পাবদা মাছের পোনা উৎপাদন করেন। ২০০২ সালে করেন দেশী কৈ মাছের পোনার উৎপাদন।

সেই ধারণা থেকে এই নতুন গাং মাগুর খুব তাড়াতাড়ি বিস্তার হওয়ার সম্ভাবনা রয়েছে। পোনা উৎপাদন সাফল্যের পর এখন চলছে গাং মাগুরের বৈশিষ্ট ও স্বভাব নিরুপণের কাজ।

নূরুল হক জানান, এই গাং মাগুরকে যদি চাষে আনা যায় তবে তাকে বানানো খাবারে অভ্যস্ত করাতে হবে। খাবার খাওয়ার পর মাছের উন্নতিও দেখা যায়। মাছের জাত যদি বাছাই করা কাজ করা যায় তবে মাছের ওজন ও বৃদ্ধি বেশী হবে।

বহুদিন পর আবার ফিরে আসছে গাং মাগুর, এ নিয়ে আশা জেগেছে এলাকার চাষীদের মাঝেও। তারা জানান, এই গাং মাগুর দেখেছেন ২৫ থেকে ৩০ বছর আগে। গাং মাগুরের জাত গবেষণা এবং পোনা উৎপাদন মৎস চাষ বিপ্লবে নতুন এক শুভ বার্তা।

গবেষক এবং পোনা উৎপাদক নূরুল হক আশা করছেন নতুন জাতের এই মাছটির পোনা আগামী বর্ষা মৌসুম নাগাদ কৃষক পর্যায়ে দেওয়া সম্ভব হবে এবং গাং মাগুর চাষে কৃষকরা আর্থিকভাবে বেশ লাভবান হবে। অন্যদিকে বিলুপ্ত প্রায় গাং মাগুরের জাত রক্ষা পাবে।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিদ্যুতে ২০ শতাংশ ছাড়, ভর্তুকি ১০০ কোটি টাকা

প্রান্তিক পর্যায়ের খামারিদের জন্য স্বস্তির খবর। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন ব্যয় কমাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রিবেট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভর্তুর্কি দেবে ১০০ কোটি টাকা। এতে উৎপাদন খরচ কমবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শাইখ সিরাজ২৬ জানুয়ারি ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

ফরিদপুরে রঙিন মাছ চাষে সফল রাহাত

ফরিদপুরের কিশোর মো. মুসাদ্দিক রাহাত রঙিন মাছ চাষে গড়েছেন দৃষ্টান্ত। শখের বসে শুরু করা সৌখিন মাছের চাষ মাত্র সাত বছরেই তাকে এনে দিয়েছে ব্যাপক সাফল্য। তার এই উদ্যোগ এখন এলাকার কিশোর ও বেকার যুবকদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

শাইখ সিরাজ১ নভেম্বর ২০২৫১ মিনিটের ভিডিও

মন্তব্য

()