সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

পনের বছর ছাদ-কৃষি সাজাচ্ছেন শামসুল

ছাদে বাগান শুধু সৌখিনতা নয় থাকতে হয় কৃষির প্রতি গভীর মমত্ববোধ। এই মমতাই ফল, ফুল, সবজি বা ঔষধি যাই বলি, সব গাছকেই দিতে পারে সুন্দরভাবে বেড়ে ওঠার নিশ্চয়তা। ২ হাজার ২’শ বর্গফুটের এই ছাদটি চট্টগ্রামের ছাদকৃষি উদ্যোক্তা শামসুল আলমের। আয়তনে খুব বড় না হলেও সঠিক পরিকল্পনার কারণে কৃষির এই আয়োজনটি বেশ

ছাদে বাগান শুধু সৌখিনতা নয় থাকতে হয় কৃষির প্রতি গভীর মমত্ববোধ। এই মমতাই ফল, ফুল, সবজি বা ঔষধি যাই বলি, সব গাছকেই দিতে পারে সুন্দরভাবে বেড়ে ওঠার নিশ্চয়তা। ২ হাজার ২’শ বর্গফুটের এই ছাদটি চট্টগ্রামের ছাদকৃষি উদ্যোক্তা শামসুল আলমের। আয়তনে খুব বড় না হলেও সঠিক পরিকল্পনার কারণে কৃষির এই আয়োজনটি বেশ সমৃদ্ধ।

সারাটি বছর এখানে আকর্ষণ সৃষ্টি করে থাকে বড় বাহারি ডালিয়া ফুল। এর বাইরে মৌসুমী ফল ও সবজির সমারোহ তো রয়েছেই। বাগানের তরতাজা মরিচ, থোকা থোকা টমেটো ছাড়াও আকৃষ্ট হতে হয় সবুজের অপরূপ হাতছানিতে।

চট্টগ্রামের পাঁচলাইশ হিলভিউ’র ছাদকৃষি উদ্যোক্তা শামসুল আলম বলেন, নিজের বাগান থেকে তরতাজা সবজি খাচ্ছি মনে হচ্ছে, মনের তৃপ্তি মিশিয়ে পরিবারের সবাই খায়। তাই বলি যাদের সার্মথ্য আছে তারা অবশ্যই ছাদ কৃষি করতে পারে। যে করবে তারই সুবিধা বেশি। ফরমালিন মুক্ত সবজি, ফলমূল পরিবারের সবাইকে খাওয়াতে পারবে। কারণ বাজার থেকে যা আনছি সেবতো ফরমালিনে ভরা।

শামসুল আলম একদিকে প্রকৃতিপ্রেমী, অন্যদিকে কৃষি অনুরাগীও। পারিবারিক উপযোগিতা, সৌন্দর্য্য আর প্রয়োজনকে মাথায় রেখেই তিনি ছাদের গাছ নির্বাচন করেছেন। রোপন থেকে শুরু করে ছাদকৃষির প্রতিটি বিষয়েই তার রয়েছে সরাসরি তত্বাবধান। বলা যায়, এটি তার কৃষিচর্চার এক দারুণ ক্ষেত্র।

শামসুল আলম বলেন, সকাল বেলায় পরিচর্যা শুরু করি। অফিসে গেলে ছেলেকে বলে যাই দেখাশুনা করতে। আবার অফিস থেকেই ফিরে এখানে চলে আসি।

পরিবারের সবার মধ্যেই কৃষির প্রতি অনুরাগ গড়ে তুলতে সক্ষম হয়েছেন শামসুল আলম। নাতি সামি অনেক সময় নানার সঙ্গে ছাদে এসে মজার সময় কাটায়। সেও ইতোমধ্যে এই ছাদকৃষি থেকে অনেক কিছু শিখেছে।

শামসুল আলমের নাতি সামি বলেন, খুব আনন্দ লাগে একেক ধরণের ফুল-সবজি কিভাবে রোপন করতে হয় কিভাবে সংরক্ষণ করতে তা দেখতে।

টাকা দিয়ে জীবনের সব চাহিদা পুরণ করা সম্ভব হলেও ছাদ-কৃষির এই আয়োজন যেন ভিন্ন কিছুর যোগান দেয়। এ পর্যন্ত যারা ছাদে ফল ফুল সবজির এমন সমারোহ গড়েছেন তাদের সবারই উদ্দেশ্য একই রকম বলেও মনে করেন ছাদকৃষি উদ্যোক্তা শামসুল আলম।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

দেশে কৃষির বৈচিত্রে‍্যর পাশাপাশি বাড়ছে ছাদকৃষির পরিধিও। এতে বাড়ছে বীজ, চারা ও নানা কৃষি উপকরণের চাহিদা। সেই চাহিদা পূরণে গড়ে উঠেছে বিভিন্ন বিক্রয়কেন্দ্র। তবে এখনও বড় চ্যালেঞ্জ মানসম্মত উপকরণ নিশ্চিত করা।

শাইখ সিরাজ১৯ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদে সম্ভব নিরাপদ ও টাটকা সবজির জোগান| মিরপুরের শাহিন সুলতানা মিনি তার ছাদকে পরিণত করেছেন এমনই এক সবুজ ছাদকৃষিতে|

শাইখ সিরাজ৩০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

ছাদকৃষির প্রসার ও ভিনদেশি নানা প্রজাতির ফলের চারায় জমে উঠেছে এবারের জাতীয় বৃক্ষমেলা| তবে চড়া দামে কেনা চারার মান নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া| তারা বলছেন, নার্সারিগুলো চারা উৎপাদনে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা প্রয়োজন|

শাইখ সিরাজ২৫ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()