সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

নোয়াখালীর সুবর্ণচরে সূর্যমুখী চাষের নতুন সম্ভাবনা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাণিজ্যিকভিত্তিতে শুরু হয়েছে সূর্যমুখীর আবাদ। আবাদ সম্প্রসারণে সেখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন গড়ে তুলেছে সূর্যমুখীসহ বিভিন্ন তেলবীজ ও ডালবীজ বর্ধন খামার। সূর্যমুখীর স্বাস্থ্যকর তেল মানুষের কাছে পৌঁছে দিতে দেশে প্রথমবারের মতো আধুনিক কারখানা স্থাপনের উদ্যোগ নিয়ে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাণিজ্যিকভিত্তিতে শুরু হয়েছে সূর্যমুখীর আবাদ। আবাদ সম্প্রসারণে সেখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন গড়ে তুলেছে সূর্যমুখীসহ বিভিন্ন তেলবীজ ও ডালবীজ বর্ধন খামার। সূর্যমুখীর স্বাস্থ্যকর তেল মানুষের কাছে পৌঁছে দিতে দেশে প্রথমবারের মতো আধুনিক কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে গ্লোব এগ্রো লিমিটেড।

সূর্যোদয়ের সময় থেকে সূর্যের দিকে মুখ করে থাকে আর সূর্য পাটে নামতে থাকলে সেও নামিয়ে নেয় মুখ, তাই ফুলটির নাম সূর্যমুখী। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত ইতালির মুভি ‘সানফ্লাওয়ার’ এ রাশিয়ার সূর্যমুখী ক্ষেতে সোফিয়া লরেনের বিচরণের সেই দৃশ্যটির একদিন এদেশের মানুষকেও টেনেছে। অনেকেই ভেবেছে কৃষকের ক্ষেতে এমন শোভা বর্ধন করা ফুলের সমাহার ঘটানোর কথা। চেষ্টাও থেমে নেই। কিন্তু এবার সূর্যমুখী আবাদে এক বড় সাফল্যের কথা জানান দিচ্ছে নোয়াখালীর সুবর্ণচর।

ফুলে ভরা ক্ষেত দেখে নতুন করে সূর্যমুখী আবাদে আগ্রহী হয়ে উঠেছেন কৃষক। সুবর্ণচরের চর বজলুল করীম, চর আমানুল্যা ও পশ্চিম চর-ভাটার প্রায় ১৫৪ একরে সূর্যমুখী চাষ হয়েছে এবার। কৃষক বলছেন, তারা পিছিয়ে আছেন শুধু বাজারজাতের ক্ষেত্রে।

কৃষকের এসব সমস্যাকে গুরুত্ব দিয়েই সূর্যমুখী আবাদ ও তেল উৎপাদনে নতুন স্বপ্ন নিয়ে হাজির হয়েছেন শিল্প উদ্যোক্তা হারুণ অর রশীদ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশে প্রথমবারের মতো গড়ে উঠেছে সূর্যমুখী বীজ থেকে তেল তৈরির সর্বাধুনিক কারখানা। অল্পদিনেই তেল উৎপাদন শুরু হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তা।

কৃষকও জানাচ্ছেন, বাজার অনুকূল সুবিধা পেলে তাদের অন্যতম লাভজনক ফসল হতে পারে সূর্যমুখী।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

ফুল

সম্পর্কিত খবর

ফুল

গোলাপ গাছের পরিচর্যা

গোলাপ গাছের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান পানি। পানি বেশি বা কম হওয়া যাবে না। প্রতিদিন গাছের গোড়ায় পানি দিন। তবে খেয়াল রাখতে হবে টবে যেন অতিরিক্তি পানি জমে না থাকে এবং গোড়ার

অনলাইন ডেস্ক৭ নভেম্বর ২০২৫৮ মিনিটের পড়া
ফুল

গোলাপের জাতের নাম, ফোটার সময় ও চাষ পদ্ধতি

বর্তমানে বাংলাদেশে ফুল ও সুদৃশ্য গাছ বাণিজ্যিক উৎপাদন বিশেষ ভাবে গোলাপ চোখে পড়ছে। এছাড়াও বিভিন্ন সুগন্ধি প্রস্তুতি ফুলের নির্যাস ব্যবহৃত হয়ে আসছে।

অনলাইন ডেস্ক৫ সেপ্টেম্বর ২০২৫৫ মিনিটের পড়া

মন্তব্য

()