সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আরো লাগবে কয়েক বছর

দেশে পেঁয়াজের উৎপাদন বাড়লেও আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে এখনও কয়েক বছর লাগবে। উৎপাদন পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিয়ে চার বছরে সংকট থেকে বেরিয়ে আসার লক্ষ্য সরকারের।

দেশে পেঁয়াজের উৎপাদন বাড়লেও আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে এখনও কয়েক বছর লাগবে। উৎপাদন পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিয়ে চার বছরে সংকট থেকে বেরিয়ে আসার লক্ষ্য সরকারের।

কৃষক বলছেন, আমদানি বাণিজ্য ও স্থানীয় বাজার খাতে দূরদর্শি উদ্যোগ না নেয়া হলে সংকট থেকে বেরিয়ে আসা কঠিন।

পেঁয়াজের ঝাঁঝে বাজার অস্থিতিশীল হয়ে ওঠে প্রতি বছর। কৃষক আর ভোক্তা দুপক্ষই ধাক্কা খান বাজারের কাছে গিয়ে। সংকটের কারণ খুঁজতে সবাই পৌঁছেন কৃষকের কাছে। ভরা মৌসুমকে সামনে রেখে কৃষকের প্রতিক্রিয়া মিশ্র।

সরকারের লক্ষ্য চার বছরে পেঁয়াজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের। মন্ত্রী বলছেন, লক্ষ্য পূরণে অগ্রসর হওয়া গেছে অনেকটা।

বারি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শৈলেন্দ্র নাথ মজুমদার বলেন, জাত উন্নয়নের দিকেও এসেছে বেশ খানিকটা সফলতা।

মূল মৌসুমের বাইরেও গ্রীষ্মকালীন ও মুড়িকাটা পেয়াজ উৎপাদন নিয়েও আশার কথা শোনাচ্ছে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর।

কিন্তু কৃষক থেকে শুরু করে সকল পক্ষই চেয়ে আছে বাজারের দিকে। তাদের মতে, স্থানীয় বাজার থেকে শুরু করে রপ্তানী বাণিজ্য পর্যন্ত সবখানে নীতিগত উদ্যোগ ও শৃংখলা রক্ষার ওপর নির্ভর করছে লক্ষ্যপূরণ।

এক বছরের অগ্রগতিতে সরকার তুষ্ট

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
শাকসবজি

নিউইয়র্কে ঘরের আঙিনায় কৃষি চমক, দেশি সবজি আবাদের উদাহরণ

নিউইয়র্ক স্টেটের রাজধানী শহর আলবানিতে বাড়ির আঙিনায় সমৃদ্ধ কৃষি খামার গড়েছেন কমিউনিটি সংগঠক জাহাঙ্গীর সরকার দম্পতি। গ্রীষ্ম মৌসুম জুড়ে হরেক রকম দেশি শাক সবজি আবাদের মাধ্যমে কৃষি সংস্কৃতি অনুশীলন করে চলেছেন তারা।

শাইখ সিরাজ৮ এপ্রিল ২০২৬১ মিনিটের ভিডিও
শাকসবজি

ক্ষুদ্রশিল্পে নতুন দিগন্ত: পেঁয়াজবীজ উৎপাদনে আলোকিত সাহিদা বেগম

ফরিদপুর জেলার অম্বিকাপুরের সাহিদা বেগম পেঁয়াজবীজ উৎপাদন করে সাফল্য পেয়েছেন। প্রতি বছরই বাড়ছে তার কার্যক্রমের পরিধি। বাৎসরিক উৎপাদন ছাড়িয়েছে ৩০ টনেরও বেশি। পেঁয়াজবীজ উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রক্রিয়াটিকে তিনি নিয়ে এসেছেন ক্ষুদ্রশিল্পের আওতায়।

শাইখ সিরাজ৮ নভেম্বর ২০২৫১ মিনিটের ভিডিও

মন্তব্য

()