সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

দেশে শুরু হয়েছে পুষ্টিকর ঘাস প্লান্টেইনের চাষ

দেশে শুরু হয়েছে উচ্চশক্তি সম্পন্ন পুষ্টিকর পশুখাদ্য প্লান্টেইন নামের ঘাসের চাষ।

দেশে শুরু হয়েছে উচ্চশক্তি সম্পন্ন পুষ্টিকর পশুখাদ্য প্লান্টেইন নামের ঘাসের চাষ।

পশুর শরীরে গ্রোথ হরমোন ব্যবহারের ওপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিষেধাজ্ঞার পর উন্নতবিশ্ব শুরু করে জৈব ও পুষ্টিকর খাদ্য নিয়ে গবেষণা।

এর ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপুষ্টি বিভাগের ব্যবস্থাপনায় উৎপাদিত ওই ঘাস ইতোমধ্যেই সাড়া ফেলেছে খামারিদের মাঝে।

২০০৪ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থা ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোর জন্য কঠোর নিষেধাজ্ঞা আনে পশুর শরীরে যেকোনো ধরণের গ্রোথ প্রমোটার ব্যবহারের ওপর। তারপর থেকেই নতুন উদ্যমে চলতে থাকে পশুপুষ্টি নিয়ে গবেষণা।

বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের তরুণ বিজ্ঞানী ড. আল মামুন জাপানের ইউআতে বিশ্ববিদ্যালয়ে তার একাডেমিক গবেষণার অংশ হিসেবে ২০০৯ সালে পুষ্টিকর ঘাস প্লান্টেইন নিয়ে দীর্ঘ অভিযোজন পরীক্ষায় সফল হন।

এর ধারাবাহিকতায় বাংলাদেশে বিজ্ঞান একাডেমি ও যুক্তরাষ্ট্রের কৃষি সংস্থার যৌথ অর্থায়নে মানিকগঞ্জের গিলান্ডো গ্রামে ৬ জন কৃষকের মাধ্যমে পরীক্ষামূলক প্লান্টেইন চাষের এই প্রকল্প।

ঘাসের পুষ্টিমাণ ও উপকারিতা সম্পর্কে ইতোমধ্যেই ধারনা পেয়েছেন কৃষক।

বিজ্ঞানীরাও যথেষ্টই আশাবাদী প্লান্টেইন নিয়ে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আল মামুন বলছেন, মাঠ ফসল হিসেবেও কৃষকের জন্য লাভজনক হতে পারে প্লান্টেইনের চাষ।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

গরুর খাদ্যের উচ্চমূল্য আর উৎপাদিত দুধের ন্যায্য দাম না পাওয়ায় যখন দেশের অনেক খামারি দিশেহারা, তখন ভিন্ন এক সফলতার চিত্র মুন্সিগঞ্জের বালাশুরে। সমবায় বা সমিতি গড়ে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দূর করেছেন সেখানকার খামারিরা। নিজেদের উৎপাদিত দুধ সরাসরি স্থানীয় মিষ্টির দোকানে বিক্রি করে নিশ্চিত করছেন

শাইখ সিরাজ১৮ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

পোল্ট্রি শিল্পে কৃত্রিম প্রজনন কমিয়ে আনছে উৎপাদন খরচ

বাংলাদেশের পোল্ট্রি শিল্প গত দুই দশকে কুটির শিল্প থেকে একটি বৃহৎ শিল্পে পরিণত হয়েছে। এই রূপান্তরের পেছনে কাজ করছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। দেশের পোল্ট্রিখাতে ‘আর্টিফিসিয়াল ইনসেমিনেশন’ বা কৃত্রিম প্রজনন পদ্ধতি দেশের পোল্ট্রি খাত উন্নয়নে যোগ করেছে নূতন মাত্রা। উদ্যোক্তারা বলছেন, এতে উৎপাদন খরচ কম

শাইখ সিরাজ২০ জুন ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()